
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোট দিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থী। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৮টার দিকে শহরের শিববাটি হাসনা জাহান বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা। আর সকাল পৌনে ৮টার দিকে জামায়াতের প্রার্থী আবিদুর রহমান সোহেল ভোট দেন শহরের জামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।
জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে জামায়াতের প্রার্থী সোহেল বলেন, ‘আল্লাহ তাআলা চাইলে আমি বিপুল ভোটে বিজয়ী হব। তবে দলীয় সরকারের অধীনে নির্বাচনের যে সংস্কৃতি, বগুড়া তার ব্যতিক্রম নয়। বিগত ১০-১২ দিনের মাঠের অবস্থা সবার সামনে পরিষ্কার।’
তিনি অভিযোগ করেন, বিভিন্ন জায়গায় মব সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। বুধবার রাতেও আমার এক কর্মীকে মারপিট করে আহত করা হয়েছে।
সতর্ক করে সোহেল বলেন, ‘বগুড়া যেন নতুন কোনো মাগুরায় রূপান্তরিত না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। আমরা চাই বর্তমান সরকার সুন্দরভাবে দেশ পরিচালনা করুক। কিন্তু কোনো ইঞ্জিনিয়ারিংয়ের চিন্তা করা হয় বা পরিবেশ ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়, তাহলে আন্দোলন তৈরি হবে।’
সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোট ঘিরে সদর উপজেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকে কেন্দ্রগুলোর সামনে ভোটার উপস্থিতি দেখা যাচ্ছে। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনার উপনির্বাচনে ভোটারদের উপস্থিতি কম।

ভোট দিয়ে বের হয়ে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা সাংবাদিকদের বলেন, এই নির্বাচন উন্নয়নের নির্বাচন। উন্নয়নের স্বার্থে সবাই ভোটকেন্দ্রে আসুন।
এই আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৯ হাজার ৯২৩, নারী ২ লাখ ৩০ হাজার ৩৭৪ ও তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ১০ জন।
রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম বলেন, ভোটের আগে, ভোটের দিন ও পরে বিজিবি সদস্যরা মাঠে টহল দেবেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সব ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে নির্বাচিত হন বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি ঢাকা-১৭ আসন রেখে এটি ছেড়ে দেওয়ায় উপনির্বাচন হচ্ছে। এখানে বিএনপি-জামায়াতের বাইরে প্রার্থী হয়েছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল-আমিন তালুকদার।
.png)

নির্বাচনী ইশতেহার অনুযায়ী তৃণমূলের স্বাস্থ্যসেবা নিশ্চিতে দেশের স্বাস্থ্য খাতের শূন্য পদগুলোতে নিয়োগ শুরু করেছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ইতিমধ্যে ১৩ থেকে ১৬তম গ্রেডে জরুরি ভিত্তিতে নিয়োগ কার্যক্রম শুরু করেছে।
২২ মিনিট আগে
বাগেরহাট সদরের বিষ্ণুপুর ইউনিয়নের সাহসপুর গ্রামের মানুষ। রিয়া মজুমদারের মতো ডেঙ্গুতে চলতি বছরে বাগেরহাটের বিভিন্ন উপজেলায় ঝরে গেছে অন্তত ১২ প্রাণ। কিন্তু তাদের কারও নাম নেই সরকারি নথিতে। এই সময়ে সরকারি হিসাবে মাত্র একজন মারা গেছেন ডেঙ্গুতে।
১ ঘণ্টা আগে-af7a92-256x144.webp)
ঢাকার ধামরাইয়ের কাওয়ালিপাড়া বাজারে যানজট কমাতে নির্মাণ শুরু হওয়া উড়ালসড়কের কাজ কয়েক মাস ধরে বন্ধ। এতে সংকুচিত হয়েছে মূল সড়ক, বেড়েছে যানজট ও দুর্ভোগ। সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে খানাখন্দ। বৃষ্টিতে কাদাপানি আর শুষ্ক মৌসুমে ধুলায় ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও স্থানীয় বাসিন্দারা।
৩ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভার আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) সদস্য আলতাফ হোসেনকে (৫৮) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয় গেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আমিনবাজারের বড়দেশি এলাকার এই ঘটনায় তাঁর ছোট ছেলে আরিফুল ইসলাম (২৬) গুরুতর আহত হয়েছেন।
৪ ঘণ্টা আগে-af7a92-256x144.webp)