স্ট্রিম প্রতিবেদক

জাতীয় সংসদে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল-২০২৬ পাস হয়েছে। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইন হলো।
শুক্রবার দুপুরে শিক্ষামন্ত্রী এ ন ম এহসানুল হক মিলন বিলটি উত্থাপন করেন। এ সময় সংসদে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকারে ব্যারিস্টার কায়সার কামাল। পরে সংসদ সদস্যদের কণ্ঠভোটে বিলটি পাস হয়।
অধিভূক্ত কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ এবং সরকারি বাঙলা কলেজ।
২০১৭ সালে শিক্ষার মানোন্নয়নের জন্য এই কলেজগুলোকে ঢাকা বিশ্বেবিদ্যালয়ের অধিভুক্ত করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। পরে কলেজগুলোর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অধিভুক্তি বাতিল করা হয়। ২০২৬ সালের ২২ জানুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ-২০২৬ অনুমোদিত হয়। তারপর ৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে গ্যাজেট প্রকাশ করেন। সংসদে সেই অধ্যদেশটিকে কোনো সংশোধনী ছাড়া পাস করা হয়েছে।

.png)

সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থা ও করপোরেশনের শীর্ষ পদে একযোগে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ায় প্রশাসনের ভেতরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের সাবেক নেতাদের আধিক্য রয়েছে।
৮ মিনিট আগে
চলমান গ্যাস সংকটের প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনেও, যার ফলে গেল সপ্তাহের তুলনায় লোডশেডিং বেড়েছে। সরকারের পক্ষ থেকে শিগগিরই সমাধানের আভাস না পাওয়ায় এ সংকটের নেতিবাচক প্রভাব আরও সপ্তাহখানেক চলতে পারে।
১ ঘণ্টা আগে
নিরাপত্তা চেয়ে মডেল ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়ার করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত বনানী থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
১ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী হলের নিরাপত্তার মান উন্নয়নে উপাচার্য অধ্যাপক ড. এ বি এ এম ওবায়দুল ইসলামের কাছে ছয় দফা দাবি জানানো হয়েছে। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় উপাচার্যের কার্যালয়ে বৈঠকে নারী শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এই দাবিগুলো তুলে ধরে।
২ ঘণ্টা আগে