স্ট্রিম সংবাদদাতা

রাঙামাটির সাজেক ভ্যালী পর্যটনকেন্দ্রে বুধবার থেকে গত দুইদিন আটকে পড়া সব পর্যটকেরা ফিরছেন। তবে পর্যটকদের ঝুঁকি বিবেচনায় সাজেক ভ্রমণ সাময়িক বন্ধ রয়েছে।
শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টার দিকে সেনাবাহিনীর নিরাপত্তা বহরে করে পর্যটকরা সাজেক ত্যাগ করেছে বলে নিশ্চিত করেছে সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতি।
সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতি সভাপতি সুর্পণ দেববর্মণ বলেন, পানিতে তলিয়ে যাওয়া সড়ক থেকে পানি নেমে যাওয়ায় আটকে পড়া সব পর্যটকরা আজকে সকালে সাজেক থেকে নেমে গেছেন। ৬০০ পর্যটকের মধ্যে গতকালকে (বৃহস্পতিবার) ১৫০ জন চলে যাওয়ার পর বাকিরা আজকে চলে গেছেন। সাজেকে আর কোনো পর্যটক নেই।
এর আগে, পর্যটকদের ঝুঁকি বিবেচনায় গত মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। তবে সোমবার ও মঙ্গলবার সকালে যেসব পর্যটক সাজেক ভ্রমণ যান তারাই আটকে পড়েন টানা বর্ষণে।

.png)

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং। চিঠিতে চীন-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের প্রশংসা করে ভবিষ্যতে দুই দেশের সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহের কথা জানিয়েছেন তিনি।
৯ মিনিট আগে
হবিগঞ্জ সদরের খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ মেরামত দেড় মাসেও শেষ না হওয়ায় আবারও ভাঙন দেখা দিয়েছে। উজানের ঢল ও ভারী বর্ষণে নদীর পানি বেড়ে সদর উপজেলার কালীগঞ্জ এলাকায় বাঁধ ভেঙে অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। গতকাল রোববার কালীগঞ্জ এলাকায় বাঁধের মেরামতস্থলে নতুন করে ভেঙে গেছে।
১ ঘণ্টা আগে
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই দিনের সফরে তাঁর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন। শপথ নেওয়ার পর এটিই হবে রাষ্ট্রপতির প্রথম জেলা সফর।
১ ঘণ্টা আগে-d4a7be-256x144.webp)
ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার তিনটি ইউনিয়নের ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। রোববার রাত থেকে পানি বাড়তে শুরু করায় সদর, দক্ষিণ ও মোগড়া ইউনিয়নের কয়েকটি গ্রামের প্রায় ২৫০ হেক্টর ফসলি জমি প্লাবিত হয়।
১ ঘণ্টা আগে