ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫১

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ১৯: ৩০
স্ট্রিম গ্রাফিক
স্ট্রিম গ্রাফিক

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ বুধবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃতদের মধ্যে বরিশাল বিভাগ, খুলনা বিভাগ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার একজন করে রয়েছেন।

এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২ জনে। একই সময়ে ডেঙ্গু শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৭ হাজার ৫৫৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৬৬০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত