স্ট্রিম সংবাদদাতা

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার দুই প্রবাসী শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলামের মরদেহ দেশে ফিরেছে। রোববার (৭ জুন) সকালে লাশ নিজ নিজ গ্রামে পৌঁছালে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। জোহরের নামাজের পর জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে শনিবার রাতে মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সরকারের পক্ষ থেকে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
গত ১১ মে দক্ষিণ লেবাননের জিবদিন এলাকায় ইসরায়েলি হামলায় নিহত হন সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম (৪০) এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মো. নাহিদুল ইসলাম (২০)। প্রায় এক মাস পর সরকারি ব্যবস্থাপনায় তাদের মরদেহ দেশে আনা হলো।
নিহত শফিকুল ইসলামের পরিবারের বৃদ্ধ বাবা-মা, স্ত্রী এবং দুই কন্যাসন্তান রয়েছে। তিনি ছিলেন একমাত্র আয়ক্ষম ব্যক্তি।
সাতক্ষীরার ধুলিহর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেন মিঠু বলেন, ‘শফিকুলের আয়েই পরিবার চলত। তার মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে। সরকারের কাছে অনুরোধ, তার বড় মেয়ের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক।’
অন্যদিকে নাহিদুলের স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে আশাশুনির কাদাকাটি গ্রাম।
খুলনার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. খালেদুর রহমান জানান, মরদেহ দেশে পৌঁছানোর পর বিমানবন্দরেই নিহতদের পরিবারকে দাফন-কাফনের জন্য ৩৫ হাজার টাকা দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘দুই প্রবাসীই বৈধভাবে বিদেশে গিয়েছিলেন। ফলে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে ৩ লাখ টাকা এবং জীবন বীমার আওতায় এককালীন ১০ লাখ টাকাসহ মোট ১৩ লাখ টাকা পাবে পরিবারগুলো।’ এছাড়া একই ঘটনায় আহত আরেক প্রবাসী শুভজিৎও সরকারি চিকিৎসা সহায়তা পাবেন।

.png)

লক্ষ্মীপুর শহরে ডাম্প ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে চৌধুরী রুবেল (৩০) নিহত হয়েছেন। রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শহরের মজু চৌধুরীর হাট সড়কে যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে দুর্ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
বর্ষার মেঘে ঢাকা আকাশ। কখনো ঝুম বৃষ্টি তো আবার রোদ। মেঘলা আকাশের নিচে উত্তাল সাগর। বিশাল ঢেউ আছড়ে পড়ছে বালুচরে। সেই ঢেউয়ের সঙ্গে আনন্দে মেতে উঠেছেন পর্যটক। বর্ষার আবহে যেন নতুন রূপে সেজেছে কক্সবাজার সমুদ্রসৈকত।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুরে ইসলামী ব্যাংক এজেন্ট শাখায় গ্রাহকের কোটি টাকার হদিস মিলছে না। এতে গ্রাহকদের মাঝে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
২ ঘণ্টা আগে
পেশায় খামারি রাজু বালুরঘাট এলাকার আয়নাল হকের ছেলে ও বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। পরিবারের সদস্যরা জানান, তিন মাস আগে রাজু ঘোষণা দিয়ে বিএনপির রাজনীতি ছাড়েন। এই নিয়ে স্থানীয় বিএনপি নেতা শাহাদাত প্রধানের সঙ্গে তাঁর বিরোধ দেখা দেয়।
৩ ঘণ্টা আগে