স্ট্রিম সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের একটি ভাড়া বাসায় বোমা বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরের দিকে ইউনিয়নের ফাটাপাড়া এলাকার কালাম আলীর বাড়িতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলের উপজেলার রানিহাটি এলাকার বাসিন্দা জিহাদ ও আল-আমিন। আহতরা হলেন সদর থানার ঘোড়াস্ট্যান্ড এলাকার রফিজুল ইসলামের ছেলে মো. শুভ (২২), চরবাগ ডাংগা এলাকার মো. জেনারুল হকের ছেলে মো. মিনহাজ উদ্দিন (৩০) ও একই এলাকার মো. নজরুল ইসলামের ছেলে মো. বজলুর রহমান (২০)। রামেক হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস তাঁদের চিকিৎসার তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, ভোরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় বলে জানা গেছে। এ সময় আহত হন আরও তিনজন। এছাড়া বিস্ফোরণে বাড়ির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
রামেক হাসপাতালের চিকিৎসক শংকর কুমার বিশ্বাস বলেন, চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে বোমা তৈরির ঘটনায় আহত হয়ে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের হাসপাতালের ৮ ও ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন আছেন।
এদিকে বিস্ফোরণের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাঁরা ঘটনার তদন্ত করছেন।

রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি শাজাহান আলী জানান, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ, বিজিবি, র্যাব ও সিআইডির ক্রাইম সিন সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। র্যাবের বোম ডিসপোজাল (বোমা নিষ্ক্রিয়করণ) ইউনিটও কাজ করছে।
এদিকে রাজনৈতিক সহিংসতা করার কারণে জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগ এ ঘটনায় জন্য দায়ী বলছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের বিএনপি দলীয় চারবারের সাবেক সংসদ সদস্য (এমপি) হারুনুর রশীদ।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, বিস্ফোরণের কারণ ও এর পেছনে কারা জড়িত থাকতে পারে, তা খতিয়ে দেখা হচ্ছে।

.png)

টানা পাঁচ দিনের ভারী বর্ষণ ও উজানের ঢলে কক্সবাজারের চকরিয়া, মাতামুহুরী, পেকুয়া ও রামু উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় অন্তত তিন লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
২ ঘণ্টা আগে
আধা ঘণ্টার ভারী বৃষ্টিতেই রাজধানীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি উপচে পড়ে পানিতে। বাসাবাড়ি আর রাস্তার পাশের দোকানেও ঢুকে যায় পয়োনিষ্কাশন নালার দুর্গন্ধযুক্ত পানি।
২ ঘণ্টা আগে
উগ্রবাদে জড়িত থাকার অভিযোগে আলোচিত ফাতাহ কমব্যাট সিস্টেমের (এফসিএস) সক্রিয় সদস্য তাহসীন ইসলামকে (১৯) গ্রেপ্তার করেছে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
২ ঘণ্টা আগে
বগুড়া দীর্ঘদিন উন্নয়নবঞ্চিত ছিল দাবি করে সেসব ঘাটতি পূরণে মন্ত্রী হিসেবে কাজ করার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
২ ঘণ্টা আগে