স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর মুগদা, যাত্রাবাড়ী ও মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গত বৃহস্পতিবার ও শুক্রবার (৪ ও ৫ জুন) রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় পৃথক অভিযান চালানো হয়। শনিবার ডিএমপি পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন উপকমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন। তিনি জানিয়েছেন, গ্রেপ্তার ব্যক্তিদের সবাইকে আদালতে পাঠানো হয়েছে।
ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (৫ জুন) মুগদা থানা-পুলিশ তাদের আওতাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১১, যাত্রাবাড়ী থানা-পুলিশ ১০, মিরপুর ২৫ জনকে গ্রেপ্তার করে। এর আগে বৃহস্পতিবার (৪ জুন) মিরপুর মডেল থানা-পুলিশ ২৫ জনকে গ্রেপ্তার করে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশি এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

.png)

আগামী বছর সরকারি ও বেসরকারি মাধ্যমে হজের প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এতে সর্বনিম্ন প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। এ বছর হজ যাত্রীদের বিমানভাড়াও কমানো হয়েছে। আগের বছর থেকে ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে এই ভাড়া এক লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
১ ঘণ্টা আগে
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়ধসে প্রাণহানি হয়েছে। সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উখিয়ার ক্যাম্প-৮ ইস্টের ডি-৫ ব্লকে এই ঘটনায় এক তরুণীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে এক শিশু।
১ ঘণ্টা আগে
গাজীপুর আদালতের গারদ থেকে কৌশলে পালিয়ে যাওয়া আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও ৩২ মামলার আসামি সম্রাট মন্ডলকে (২৮) ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
২ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া-বাদুরতলায় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে