স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রতিনিধি কেন কম তা নির্বাচন কমিশনের (ইসি) কাছে জানতে চেয়েছে ইউএন উইমেন। রোববার (১৭ মে) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক বৈঠকে জাতিসংঘের নারীবিষয়ক সংস্থাটি এ প্রশ্ন তোলে।
বৈঠক শেষে ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘নির্বাচন-পরবর্তী পর্যবেক্ষণ নিয়ে প্রতিনিধিদল কমিশনকে বিভিন্ন প্রশ্ন করেছেন। নির্বাচনে নারী প্রতিনিধির সংখ্যা কম হওয়ার কারণ এবং বাড়ানোর উপায় নিয়ে তারা আলোচনা করেন। আমরা জানাই, নির্বাচনে অনেক নারী প্রতিদ্বন্দ্বী থাকলেও ভোটে সাতজন জয়ী হতে পেরেছেন।’
ইসি সচিব বলেন, ‘প্রতিনিধিদলকে জানানো হয়েছে- সংরক্ষিত ৫০, সরাসরি নির্বাচিত সাতজনসহ মোট ৫৭ নারী সদস্য রয়েছেন সংসদে। স্থানীয় সরকার নির্বাচনে নারী প্রতিনিধিদের অংশগ্রহণ আরও বাড়বে।’
আখতার আহমেদ জানান, ভোটার তালিকায় নারী ও পুরুষের ব্যবধান ৩ মিলিয়ন থেকে কমিয়ে বর্তমানে ১ দশমিক ৮ মিলিয়নে আনা হয়েছে।
বৈঠকে ইউএন উইমেন কোনো সাজেশন দিয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে তারা ইসির সঙ্গে কাজ করছেন এবং ভবিষ্যতে এই সহযোগিতা অব্যাহত থাকবে।’
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন এবং নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ উপস্থিত ছিলেন। ইউএন উইমেনের পক্ষে সংস্থাটির সহকারী সেক্রেটারি জেনারেল ন্যারাদজাই গুম্বনজভান্দা প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এছাড়া বৈঠকে সংস্থাটির আঞ্চলিক পরিচালক ক্রিস্টিন আরব এবং প্রতিনিধি গীতাঞ্জলি সিং উপস্থিত ছিলেন।

.png)

আওয়ামী লীগের আমলে ২০১৮ সালের ‘বিতর্কিত’ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জন জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
৭ ঘণ্টা আগে
সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থা ও করপোরেশনের শীর্ষ পদে একযোগে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ায় প্রশাসনের ভেতরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের সাবেক নেতাদের আধিক্য রয়েছে।
৮ ঘণ্টা আগে
চলমান গ্যাস সংকটের প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনেও, যার ফলে গেল সপ্তাহের তুলনায় লোডশেডিং বেড়েছে। সরকারের পক্ষ থেকে শিগগিরই সমাধানের আভাস না পাওয়ায় এ সংকটের নেতিবাচক প্রভাব আরও সপ্তাহখানেক চলতে পারে।
৯ ঘণ্টা আগে
নিরাপত্তা চেয়ে মডেল ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়ার করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত বনানী থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
৯ ঘণ্টা আগে