উগ্রবাদী সন্দেহে আটকদের ১১ জন ছাড়া পেলেন মুচলেকায়

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর ফার্মগেটের তেজগাঁও কলেজ মসজিদ থেকে আটকদের ১১ জনকে মুচলেকায় ছেড়ে দিয়েছে পুলিশ। ছবি: সংগৃহীত
রাজধানীর ফার্মগেটের তেজগাঁও কলেজ মসজিদ থেকে আটকদের ১১ জনকে মুচলেকায় ছেড়ে দিয়েছে পুলিশ। ছবি: সংগৃহীত

তেজগাঁও কলেজ মসজিদ থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটকদের ১১ জনকে মুচলেকায় ছেড়ে দিয়েছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে শেরেবাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলাম স্ট্রিমকে এই তথ্য জানান।

তিনি বলেন, ১১ জনকে মুচলেকার বিনিময়ে ছাড়া পেয়েছেন। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, এরা উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত নয়।

মনিরুল ইসলাম আরও বলেন, ‘বাকি ১২ জনকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট এবং অ্যান্টি-টেরোরিজম ইউনিট (এটিইউ) জিজ্ঞাসাবাদ করছে। এখনো আমাদের কাছে হস্তান্তর করা হয়নি।‘

থানা পুলিশ সূত্র জানিয়েছে, ওই ১২ জনের রাজনৈতিক পরিচয় যাচাই হচ্ছে। তাদের কাছে উগ্রবাদী সংগঠনের লিফলেট ও কাগজ পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হবে।

গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটের তেজগাঁও কলেজ মসজিদ থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২৩ যুবককে আটক করেছিল পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান রাতে গণমাধ্যমকে জানিয়েছিলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মসজিদের গোপন বৈঠক থেকে তাদের আটক করা হয়।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত