স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে তামিম ইকবালের নেতৃত্বে গঠিত অ্যাডহক কমিটি বাতিল ও স্থগিতাদেশ চেয়ে করা রিটের শুনানির জন্য বৃহস্পতিবার (২১ মে) দিন ধার্য করেছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে মামলাটি দ্রুত শুনানির জন্য আবেদন করেন রিটকারীদের আইনজীবী মোকাররামুছ সাকলান। পরে আদালত এ বিষয়ে শুনানির সময় নির্ধারণ করে দেন।
গত সপ্তাহে বিসিবির সাবেক দুই সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ফারুক আহমেদসহ অপসারিত কমিটির ১২ জন পরিচালক বর্তমান অ্যাডহক বোর্ড বাতিল এবং স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে এই রিট পিটিশন করেন।
রিটকারী ১২ জন হলেন আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ, আসিফ আকবর, খান আবদুর রাজ্জাক, এম নাজমুল ইসলাম, নাজমুল আবেদীন ফাহিম, মো. হাসানুজ্জামান, রাহাত শামস, আবুল বাশার, আদনান রহমান, আহসান ইকবাল চৌধুরী ও খালেদ মাসুদ পাইলট।
রিট আবেদনে বলা হয়, গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে। একই সঙ্গে চূড়ান্ত শুনানি শেষে বেআইনিভাবে অপসারিত হওয়া নির্বাচিত কমিটিকে স্বপদে পুনর্বহালের আবেদনও করা হয়েছে।
রিটে যুব ও ক্রীড়া সচিব, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি), জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব), বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল, বিসিবির সচিব, প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন, সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক সিবগাতুল্লাহ এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) বিবাদী করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবর মাসে নির্বাচনের মাধ্যমে গঠিত আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদকে অনিয়মের অভিযোগে গত ৭ এপ্রিল ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একই সঙ্গে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়, যার মেয়াদ ৩ মাস। এই কমিটির অধীনেই আগামী ৭ জুন বিসিবির নতুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তামিমের নেতৃত্বাধীন এই অ্যাডহক কমিটিতে আরও দুই সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন ও আতহার আলী খান ছাড়াও সদস্য হিসেবে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিএনপির সংসদ সদস্য ববি হাজ্জাজের স্ত্রী ব্যারিস্টার রাশনা ইমাম, কমিটিতে আরও আছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছেলে সাঈদ ইব্রাহিম আহমদ ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদের ছেলে ইসরাফিল খসরু। এ ছাড়া তানজিল চৌধুরী, মির্জা সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা এই কমিটিতে রয়েছেন।
নির্বাচনে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট
এর আগে বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে সাতজন আইনজীবী একটি রিট করলে গত ১১ মে বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ সেটি খারিজ করে দিয়েছিল। এবার খোদ নির্বাচিত কমিটির সাবেক পরিচালকরাই সরাসরি আদালতের গেলেন।
আগামী জুনে অনুষ্ঠিতব্য বিসিবি নির্বাচন স্থগিত চেয়ে করা অপর একটি রিট আবেদনের শুনানি শেষে গত রোববার (১৭ মে) হাই কোর্ট জানিয়েছে, তারা এই নির্বাচনে কোনো হস্তক্ষেপ করবে না। ওই শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস এবং বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহিন এম. রহমান।
আদালতের ওই আদেশের বিষয়ে বিসিবির আইনজীবী মাহিন এম. রহমান স্ট্রিমকে বলেন, ‘হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চ উভয় পক্ষের পূর্ণাঙ্গ শুনানি অন্তে এই মর্মে সিদ্ধান্ত নেন যে উক্ত আবেদনের প্রেক্ষিতে মহামান্য আদালত বিসিবির নির্বাচনে কোনও প্রকার হস্তক্ষেপ করবেন না।’

এক দশক আগে বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরির চাঞ্চল্যকর মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৫ বারের মতো পিছিয়েছে। নতুন করে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামে জুলাই-অভ্যুত্থানের গ্রাফিতি মোছা নিয়ে বিএনপি ও এনসিপির স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচির পর নগরীর জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত প্রধান সড়ক ও আশপাশের এলাকায় জনসমাবেশ নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
২ ঘণ্টা আগে
সিলেটে হামের উপসর্গ নিয়ে সোমবার (১৮ মে) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে ৩৭ হয়েছে। সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।
৩ ঘণ্টা আগে
আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট সামনে রেখে নতুন আয়ের উৎস খুঁজে বের করা এবং কর ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা।
৩ ঘণ্টা আগে