জুলাই গণ-অভ্যুত্থান
২০২৫ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘের ওএইচসিএইচআর ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বিশ্লেষণ করে একটি ফ্যাক্ট–ফাইন্ডিং প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে গুরুতর আহতদের বয়ান ও বহু বিক্ষোভকারীর সাক্ষাৎকার অন্তর্ভুক্ত ছিল।
স্ট্রিম ডেস্ক

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) ‘ফ্যাক্ট–ফাইন্ডিং’ প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে ঘোষণা করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে প্রতিবেদনটি ভবিষ্যৎ প্রজন্মের জ্ঞান আহরণ ও গবেষণার উদ্দেশ্যে সংরক্ষণের নির্দেশও দেওয়া হয়েছে। আদালত বলেছেন, আগামী তিন মাসের মধ্যে এটিকে ‘জুলাই বিপ্লব–২০২৪’ শিরোনামে সরকারিভাবে গেজেট আকারে প্রকাশ করতে হবে। এই সময়ের মধ্যে কর্তৃপক্ষকে অগ্রগতি প্রতিবেদন (কমপ্লায়েন্স রিপোর্ট) আদালতে দাখিল করতে হবে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদ গত বছরের ১৩ আগস্ট হাইকোর্টে একটি রিট করেন। রিটে অভিযোগ করা হয়, ‘ফ্যাসিবাদী শাসন’ টিকিয়ে রাখতে গিয়ে জুলাই–আগস্টে গণহত্যা সংঘটিত হয় এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশনা প্রয়োজন। এ রিটের প্রাথমিক শুনানি শেষে ১৫ আগস্ট হাইকোর্ট রুল জারি করে জানতে চান, কেন গণহত্যার বিচার ও দায়ীদের শাস্তির নির্দেশ দেওয়া হবে না।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘের ওএইচসিএইচআর ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বিশ্লেষণ করে একটি ফ্যাক্ট–ফাইন্ডিং প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে গুরুতর আহতদের বয়ান ও বহু বিক্ষোভকারীর সাক্ষাৎকার অন্তর্ভুক্ত ছিল। গত মে মাসে রিট আবেদনকারী সেই প্রতিবেদনটি সম্পূরক আবেদনের মাধ্যমে আদালতে জমা দেন।
সম্পূরক শুনানি শেষে চলতি বছরের ১৪ মে হাইকোর্ট নতুন রুল জারি করে জানতে চান, কেন জাতিসংঘের ওই প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে ঘোষণা করা হবে না এবং কেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রমাণ হিসেবে সংরক্ষণ করা হবে না। আজকের রায়ে আদালত সেই প্রশ্নের নিষ্পত্তি করে নির্দেশনা জারি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আবেদনকারী আইনজীবী মো. তানভীর আহমেদ নিজেই। অন্যদিকে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ শফিকুর রহমান, তানিম খান ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।
রায়ের পর আইনজীবী মো. তানভীর আহমেদ বলেন, ‘জাতিসংঘের মানবাধিকার দপ্তরের ফ্যাক্ট–ফাইন্ডিং প্রতিবেদনকে আদালত ঐতিহাসিক দলিল হিসেবে ঘোষণা করেছেন। আগামী তিন মাসের মধ্যে এটি গেজেট আকারে প্রকাশ করতে হবে। গেজেটের নাম হবে ‘জুলাই বিপ্লব–২০২৪’। বিষয়টি চলমান মামলা হিসেবেই থাকবে।’
রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ শফিকুর রহমান বলেন, ‘প্রতিবেদনটি দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ—একদিকে এটি সাক্ষ্য–প্রমাণ, অন্যদিকে এটি একটি ঐতিহাসিক দলিল। তাই আদালত আইন মন্ত্রণালয়কে এটি গেজেট আকারে প্রকাশের নির্দেশ দিয়েছেন। তিন মাসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে হবে। সম্পূরক রুল অ্যাবসিলিউট ঘোষণা করা হয়েছে।’

বাগেরহাটের রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বর সাব্বিরসহ তার পরিবারের ৯ সদস্যকে দাফন করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজ শেষে মোংলা পৌরসভার সরকারি কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।
১৮ মিনিট আগে
গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
২৯ মিনিট আগে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মির্জা আব্বাসকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির এ জ্যেষ্ঠ নেতা প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টাও।
৪১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তিন দিন আগে (৯ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের স্বাক্ষরিত বাণিজ্য ও বিনিয়োগ চুক্তিকে ‘অসম’, ‘ঔপনিবেশিক দাসত্বের দলিল’ এবং ‘সংবিধান পরিপন্থী’ বলে আখ্যায়িত করেছে ‘গণতান্ত্রিক অধিকার কমিটি’।
১ ঘণ্টা আগে