স্ট্রিম প্রতিবেদক

দেশের চিংড়ি খাতের রপ্তানি বাড়াতে আধুনিক প্রযুক্তিনির্ভর বিশেষ ইকোনমিক জোন গঠনের প্রস্তাব করেছে মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি (মিডা)।
রোববার (৩ মে) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) কার্যালয়ে এক সভায় মিডা এই প্রস্তাব দেয়।
প্রস্তাবিত এই ইকোনমিক জোনে হ্যাচারি, ফিড মিল, ল্যাবরেটরি, আধুনিক খামার এবং প্রক্রিয়াজাতকরণ কারখানা থাকবে। এর মাধ্যমে বায়োসিকিউরিটি ব্যবস্থা, রিয়েল টাইম মনিটরিং ও পণ্যের পূর্ণ ট্রেসেবিলিটি নিশ্চিত করা হবে। এই প্রকল্পের লক্ষ্য হলো বছরে অন্তত তিনটি উৎপাদন চক্র সম্পন্ন করা এবং ৮৫ শতাংশের বেশি উৎপাদন হার নিশ্চিত করা।
সভায় জানানো হয়, দেশের মৎস্য খাতের মোট রপ্তানি আয়ের সিংহভাগই আসে চিংড়ি থেকে। ২০২৪-২৫ অর্থবছরে হিমায়িত মাছ ও চিংড়ি খাতের আয়ের প্রায় ৭৬ শতাংশই ছিল চিংড়ির অবদান, যা আগের বছরের তুলনায় ১৯ শতাংশ বেড়ে ২৯৬ মিলিয়ন ডলারে পৌঁছেছে।
বিনিয়োগকারীদের এই সম্ভাবনাময় খাতে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, এই প্রস্তাব চূড়ান্ত করতে বিশেষজ্ঞ পর্যায়ে আরও বৈঠক করা হবে।
মিডার পক্ষ থেকে বলা হয়, প্রচলিত পদ্ধতির পরিবর্তে নিয়ন্ত্রিত পরিবেশে (ইনডোর) আধুনিক প্রযুক্তিতে চিংড়ি চাষ বাড়াতে হবে। এতে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি রোগবালাই কমানো এবং আন্তর্জাতিক বাজারে মানসম্মত পণ্য সরবরাহ নিশ্চিত করা যাবে।

.png)

অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের পেনশন ও কল্যাণ সুবিধা পেতে আগের মতো আর ভোগান্তি ও হয়রানির শিকার হতে হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমান সরকারের সময়ে অবসরকালীন সুবিধার টাকা পেতে শিক্ষকদের অফিসে অফিসে ঘুরতে হবে না।
৩ ঘণ্টা আগে
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) একটি বাস মেরামতে প্রায় ২৮ লাখ টাকা খরচ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একটি বাস মেরামতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও আলোচনা তৈরি হয়েছে।
১৪ আগস্ট ২০২৬
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সিনিয়রদের র্যাগিংয়ে গুরুতর অসুস্থ হয়ে হাবিব নামের এক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলে এ ঘটনা ঘটে।
১৩ আগস্ট ২০২৬
রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয়ে ৯ জন শিক্ষক ও ৬ জন কর্মচারী থাকার পরও এসএসসি পরীক্ষায় ১৮ জন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। একই ইউনিয়নের আরেকটি বিদ্যালয়ের ১৫ পরীক্ষার্থীর ফলও শূন্য।
১০ আগস্ট ২০২৬