স্ট্রিম প্রতিবেদক

বিশ্বকাপ উপলক্ষে স্ট্রিম আয়োজিত ‘দৈনিক স্পোর্টস কুইজ চ্যালেঞ্জ’-এর প্রথম ধাপের বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর পান্থপথে প্রতিষ্ঠানের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে স্ট্রিমের সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ, পরামর্শক সম্পাদক হাসান মামুন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
কুইজ বিজয়ীদের হাতে প্রিয় দলের জার্সি তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় প্রথম, তৃতীয় ও ১৫তম কুইজের বিজয়ী যথাক্রমে মাহদিন শফিক অমি, তানভীর আহমেদ জয় এবং সমীর চক্রবর্তী উপস্থিত হয়ে পুরস্কার গ্রহণ করেন। এছাড়া দ্বিতীয় কুইজের বিজয়ী কায়সার মাহমুদ সৈকতের পক্ষে পুরস্কার গ্রহণ করেন তাঁর ছোট ভাই তানভীর আহমেদ জয়।
আয়োজকরা জানিয়েছেন, বাকি ১১ জন বিজয়ীর পুরস্কার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে। তবে বিজয়ীরা চাইলে সরাসরি স্ট্রিম কার্যালয় থেকেও পুরস্কার সংগ্রহ করতে পারবেন।
পুরস্কার গ্রহণের পর তানভীর আহমেদ জয় বলেন, ‘এর আগে বিশ্বকাপের অন্যান্য কুইজে অংশ নিলেও এবারই প্রথম বিজয়ী হয়েছি। এমন সুন্দর একটি আয়োজন করার জন্য স্ট্রিমকে ধন্যবাদ।’
বিজয়ীদের অভিনন্দন জানিয়ে স্ট্রিমের পরামর্শক সম্পাদক হাসান মামুন বলেন, ‘এই আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পাঠকদের খেলাধুলার জ্ঞান যাচাই এবং আনন্দের সঙ্গে অংশগ্রহণের সুযোগ করে দিতেই এই আয়োজন। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এই উদ্যোগকে সফল করেছে। এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

.png)

প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিমানবন্দর থানায় করা মামলায় একই থানার বিএনপির সভাপতি আবদুর রউফ এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমিন শান্তকে কারাগারে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে-6001c6-256x144.webp)
পদকের স্বপ্ন দেখার আগে বাস্তবতা বুঝে নিতে চান বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। এশিয়ান গেমসে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও মিয়ানমারের বিপক্ষে লড়াই করে আন্তর্জাতিক ফুটবলের বড় মঞ্চে বাংলাদেশ দল কতটা প্রস্তুত, সেটিই দেখতে চান এই ইংলিশ কোচ।
২ ঘণ্টা আগে-fd63da-256x144.webp)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী হলগুলোর গেট বন্ধের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে রাত ১১টা পর্যন্ত হলে প্রবেশ করতে পারবেন ছাত্রীরা। এতদিন রাত ১০টায় হলের গেট বন্ধ হয়ে যেত।
২ ঘণ্টা আগে
চলছে চা উৎপাদনের ভরা মৌসুম। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বাগানজুড়ে শ্রমিকদের কাঁচা চা পাতা সংগ্রহের ব্যস্ততা। কিন্তু কারখানায় পৌঁছানোর পরই শুরু হচ্ছে সংকট। লোডশেডিংয়ে সময়মতো প্রক্রিয়াজাত করা যাচ্ছে না কাঁচা পাতা। এতে উৎপাদিত চায়ের গুণগত মান কমে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে-fd63da-256x144.webp)