স্ট্রিম প্রতিবেদক

অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিং মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের কার্যক্রম অর্ধেকের বেশি শেষ হয়েছে। মামলার ২৮ জন সাক্ষীর মধ্যে ইতিমধ্যে ১৫ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। তবে বেনজীর আহমেদ পলাতক থাকায় কোনো সাক্ষীকেই জেরা করা সম্ভব হয়নি।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুনের আদালতে বিটিএমসি বস্ত্র অধিদপ্তরের (কারিগরি) সহকারী পরিচালক মো. ফয়সাল কবির সাক্ষ্য দেন।
তার সাক্ষ্যগ্রহণ শেষে আদালত পরবর্তী শুনানির জন্য আগামী ১৭ আগস্ট দিন ধার্য করেছেন। দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ৮ মার্চ মামলার অভিযোগপত্র আমলে নিয়ে বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপর গত ৩ মে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন।
মামলার অভিযোগপত্র অনুযায়ী, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম বেনজীর আহমেদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করেন। তদন্ত শেষে তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।
এতে আরও বলা হয়েছে, বেনজীর আহমেদ তার সম্পদ বিবরণীতে ১২ কোটির কিছু বেশি টাকার সম্পদের ঘোষণা দিলেও তদন্তে প্রায় ১৫ কোটি ৬৮ লাখ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। দুদকের হিসাবে, বৈধ আয়ের উৎস ও ব্যয় বিবেচনায় তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ ১১ কোটি ৪ লাখ ৪৩ হাজার ৫৭৬ টাকা।
দুদকের দাবি, ওই অর্থের প্রকৃত উৎস ও মালিকানা গোপন রেখে বিভিন্ন ব্যাংক হিসাব, ব্যবসা-প্রতিষ্ঠান ও যৌথ মূলধনী প্রতিষ্ঠানে বিনিয়োগ, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে মানি লন্ডারিং করা হয়েছে।

.png)

দেশজুড়ে বিদ্যুৎ সাশ্রয়ে নানা নির্দেশনা দেওয়া হলেও নাটোরে চলছে মাসব্যাপী গ্রামীণ কুটিরশিল্প ও পণ্য মেলা। সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত মেলা চালু রাখার অভিযোগ উঠেছে। মেলায় রয়েছে ব্যাপক আলোকসজ্জা ও বিদ্যুৎচালিত বিভিন্ন বিনোদন ব্যবস্থা।
৪৩ মিনিট আগে
রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ মুন্সিরটেক এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক নারীসহ তিনজন আহত হয়েছেন। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
‘বাবা কোথায়’—৭ বছরের মাহিরের প্রশ্নের উত্তর জানা নেই কারও সাত বছরের শিশু মাহিরের মনে প্রতিদিন একটিই প্রশ্ন ঘোরে, যার উত্তর কারও জানা নেই। সে রোজ তার মাকে জিজ্ঞেস করে, ‘বাবা কোথায়?’ দরজার দিকে তাকিয়ে কিংবা রাস্তায় বাবার ফেরার অপেক্ষায় দিন গুনে সে।
১ ঘণ্টা আগে
ই-ভ্যালি ও ই-অরেঞ্জসহ বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানে ৫৩১ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারি হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুনানির মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে গ্রাহকদের অর্থ ফেরত দেওয়া হচ্ছে।
২ ঘণ্টা আগে