মালাগাকে উড়িয়ে রিয়ালের টানা তৃতীয় জয়

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০০: ০৩
মালাগাকে উড়িয়ে রিয়ালের টানা তৃতীয় জয়। ছবি: সংগৃহীত
মালাগাকে উড়িয়ে রিয়ালের টানা তৃতীয় জয়। ছবি: সংগৃহীত

বার্নাব্যুতে রাতটা ছিল রিয়াল মাদ্রিদের। রোববার (৩০ আগস্ট) শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখে মালাগাকে ৪–০ গোলে উড়িয়ে দিয়েছে জোসে মরিনিওর দল।

ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে আক্রমণে ওঠে রিয়াল। ১৯ মিনিটে গোলের সুযোগও কাজে লাগায় তাঁরা। গোলরক্ষককে পরাস্ত করে রিয়ালকে ১-০ গোলে এগিয়ে নেন মিডফিল্ডার জুড বেলিংহাম।

এরপর মাত্র সাত মিনিটের ব্যবধানে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকেরা। ২৬ মিনিটে রিয়ালের আক্রমণ ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান মালাগার গোলরক্ষক আলফনসো হেরেরো। ফলে ২–০ গোলে এগিয়ে যায় রিয়াল।

এর চার মিনিট পরই আসে তৃতীয় গোল। এবার স্কোরশিটে নাম লেখান কিলিয়ান এমবাপ্পে। ৩০ মিনিটে ফরাসি ফরওয়ার্ডের গোলে রিয়ালের লিড দাঁড়ায় ৩–০-তে। ম্যাচের প্রথমার্ধেই কার্যত জয় নিশ্চিত করে বিরতিতে যায় মাদ্রিদ।

দ্বিতীয়ার্ধে মালাগা কিছুটা গুছিয়ে খেলার চেষ্টা করলেও রিয়ালের আক্রমণ সামলাতে পারেনি। দুই দল সমানে চেষ্টা করতে থাকে গোলের। ৮৬ মিনিটে আরদা গুলেরকে মাঠে নামায় জোসে মারিনহো। এর সুফল মেলে ম্যাচের যোগ করা (৯০+১ মিনিটে)। ভিনিসিউস জুনিয়রের অ্যাসিস্ট থেকে গোল করে রিয়ালকে ৪-০ গোলে এগিয়ে নেন মিডফিল্ডার গুলের। শেষ পর্যন্ত গোল করতে ব্যর্থ হলে ৪–০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকেরা।

এই জয়ে তিন ম্যাচে রিয়ালের পয়েন্ট হলো ৯। মৌসুমের শুরুতে এখন পর্যন্ত শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে তারা। অন্যদিকে তিন ম্যাচে মালাগা এক ড্র ও দুই হারে তাদের সংগ্রহ মাত্র এক পয়েন্ট।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত