গেন্ডারিয়ায় গুলিতে নারীসহ ৩ জন আহত

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ২৩: ৪৪
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। সংগৃহীত ছবি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। সংগৃহীত ছবি

রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ মুন্সিরটেক এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক নারীসহ তিনজন আহত হয়েছেন। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন—চা-দোকানি আলমগীর (৩৩), পথচারী আশা আক্তার (২০) ও সিয়াম (১৮)।

গেন্ডারিয়া থানার ওসি মনিরুজ্জামান খান স্ট্রিমকে বলেন, ‘আমি তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছি। যার দেওয়া তথ্যে গ্রেপ্তার করা হয়, তার অফিসে গুলির ঘটনা ঘটেছে। আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।’

কারা গুলি চালিয়েছে এমন প্রশ্নে ওসি বলেন, ‘যে মাদক কারবারিদের গ্রেপ্তার করা হয়েছে, সেই গ্রুপের লোকেরাই গুলি চালিয়েছে। আমরা তাদের আটকের চেষ্টা চালাচ্ছি।’

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত