স্ট্রিম সংবাদদাতা

দেশজুড়ে বিদ্যুৎ সাশ্রয়ে নানা নির্দেশনা দেওয়া হলেও নাটোরে চলছে মাসব্যাপী গ্রামীণ কুটিরশিল্প ও পণ্য মেলা। সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত মেলা চালু রাখার অভিযোগ উঠেছে। মেলায় রয়েছে ব্যাপক আলোকসজ্জা ও বিদ্যুৎচালিত বিভিন্ন বিনোদন ব্যবস্থা।
তবে আয়োজক কমিটির দাবি, রাত ৮টার পর মেলা বন্ধ করে দেওয়া হয়। অন্যদিকে মেলায় অংশ নেওয়া ব্যবসায়ীরা বলছেন, রাত ১১টা পর্যন্ত তাদের স্টল খোলা থাকে এবং এ সময় বেচাকেনাও চলে।
গত ২৮ আগস্ট বাংলাদেশ ইউনাইটেড হ্যান্ড লুম অ্যান্ড পাওয়ার লুম তাঁত মালিক ফেডারেশনের আয়োজনে নাটোর শহরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠসংলগ্ন একটি ব্যক্তিমালিকানাধীন খোলা জায়গায় এক মাসব্যাপী মেলাটি শুরু হয়।
মেলায় ৪৮টি স্টল রয়েছে। এর পাশাপাশি বসানো হয়েছে কয়েক ধরনের নাগরদোলা, পানির ঝরনা, ট্রেনসহ বিভিন্ন বিনোদন ব্যবস্থা। এসবের অনেকগুলোই বিদ্যুৎ সংযোগের মাধ্যমে পরিচালিত হচ্ছে। রাতেও মেলার বিভিন্ন অংশে আলোকসজ্জা দেখা যায়।
মেলায় অংশ নেওয়া কয়েকজন ব্যবসায়ী জানান, রাতে মেলা চলায় বেচাকেনাও ভালো হয়। নাগরদোলা ও অন্যান্য বিনোদন ব্যবস্থা পরিচালনাকারীরাও জানান, এসব বিদ্যুতের মাধ্যমেই পরিচালিত হচ্ছে। তবে মেলা চলাকালে লোডশেডিং তেমন হচ্ছে না।
বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবস্থাপনার অংশ হিসেবে গত ১২ আগস্ট দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে আলোকিত বিলবোর্ড বন্ধ এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশনাও দেওয়া হয়েছিল।
এর মধ্যে নাটোরে রাত পর্যন্ত মেলা চালু রাখার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।
মেলা আয়োজক কমিটির সদস্য রাফি বলেন, ‘রাত ৮টা পর্যন্তই মেলা চালু রাখা হয়। এরপর মেলা বন্ধ করে দেওয়া হয়। আমাদের নিজস্ব জেনারেটর ব্যবস্থা রয়েছে। তাই বিদ্যুতের ওপর তেমন চাপ পড়ে না।’
তবে মেলায় রাত ১১টা পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার ও আলোকসজ্জার বিষয়ে জানতে চাইলে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) নাটোরের নির্বাহী প্রকৌশলী বিশাল আগরওয়ালা বলেন, সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা পরিচালনার শর্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুমোদন দেওয়া হয়েছে। রাত পর্যন্ত মেলা চালু রাখার বিষয়টি তিনি জানতে পেরেছেন।
তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা হয়েছে। প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’
অতিরিক্ত জেলা প্রশাসক আসমা খাতুন বলেন, ‘বিষয়টি নিয়ে খুব দ্রুত মেলা কমিটির সঙ্গে বৈঠক করা হবে। সরকারের নির্দেশনা অমান্য করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।’

.png)

রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ মুন্সিরটেক এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক নারীসহ তিনজন আহত হয়েছেন। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
‘বাবা কোথায়’—৭ বছরের মাহিরের প্রশ্নের উত্তর জানা নেই কারও সাত বছরের শিশু মাহিরের মনে প্রতিদিন একটিই প্রশ্ন ঘোরে, যার উত্তর কারও জানা নেই। সে রোজ তার মাকে জিজ্ঞেস করে, ‘বাবা কোথায়?’ দরজার দিকে তাকিয়ে কিংবা রাস্তায় বাবার ফেরার অপেক্ষায় দিন গুনে সে।
২ ঘণ্টা আগে
ই-ভ্যালি ও ই-অরেঞ্জসহ বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানে ৫৩১ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারি হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুনানির মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে গ্রাহকদের অর্থ ফেরত দেওয়া হচ্ছে।
২ ঘণ্টা আগে
সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল অংশ নেবে বলে দাবি করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তবে তার এ দাবি নাকচ করেছেন বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রোববার জাতীয় সংসদে সংসদীয় স্থায়ী কমিটির গঠন ও পুনর্গঠনের আলোচনার শুরুতে এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দেন তারা।
৩ ঘণ্টা আগে