ডেঙ্গুতে দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ১০১ জন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ১৭: ৩৯
ডেঙ্গু। স্ট্রিম গ্রাফিক
ডেঙ্গু। স্ট্রিম গ্রাফিক

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯৬ জন। শনিবার (২৮ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ২ হাজার ১০১ জন। নতুন আক্রান্ত রোগীদের নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৫৮৬ জন। এর মধ্যে ৯০ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৩৯১ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের হাসপাতালে। এ ছাড়া বরিশাল বিভাগে ১৩৪, চট্টগ্রাম বিভাগে ১০৩, ময়মনসিংহ বিভাগে ৪৫ এবং রংপুর বিভাগে ২১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

দেশে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার দেখা দিয়েছিল ২০২৩ সালে। ওই বছর ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন, মারা যান ১ হাজার ৭০৫ জনের। ২০২৪ সালে ডেঙ্গু ডেঙ্গুতে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন, মারা যান ৫৭৫ জনে। আর ২০২৫ সালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ২ হাজার ৮৬১, মৃত্যু হয় ৪১৩ জনের।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত