স্ট্রিম সংবাদদাতা

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে স্ত্রী ও এক শিশু সন্তানকে গলা কেটে হত্যাকাণ্ড ঘটেছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরেক সন্তান।
গতকাল বুধবার (৮ জুলাই) রাত দেড়টার দিকে উপজেলার কুতুপালং ৬ নম্বর ক্যাম্পের ব্লক বি-৬ এলাকায় এ ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে ধারালো অস্ত্র দিয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলছে পুলিশ।
হতাহতরা আতাসমুল হকের স্ত্রী-সন্তান। ঘটনার পর থেকে তিনি গা-ঢাকা দিয়েছেন। পুলিশ ঘটনা তদন্তের পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন রোহিঙ্গা আশ্রয়শিবিরে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার শৈলেন চাকমা।
নিহতরা হলেন আশ্রয়শিবিরের বাসিন্দা মোস্তাক আহমদের মেয়ে ও আতাসমুল হকের স্ত্রী শহীদ নূর ওরফে সুফিয়া (৩০), তাঁর ছেলে মো. শামীম (৫)। আহত আরেক সন্তান মো. আফছার ওরফে বাপ্পীকে (১৪) উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ক্যাম্পের এপিবিএন সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে আতাসমুল ধারালো দা দিয়ে স্ত্রী সুফিয়া এবং দুই ছেলে শামীম ও বাপ্পীর ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই সুফিয়া ও শামীমের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় বাপ্পীকে উদ্ধার করে ক্যাম্পের বাসিন্দারা।
উখিয়া থানা ওসি মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে রয়েছে।
১৪ এপিবিএনের ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন বলেন, ঘটনার পরই অভিযুক্ত আতাসমুল হক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক ইউনিট অভিযান চালাচ্ছে।

.png)

ইয়াবা সেবন করতে দেখে ফেলায় এবং চিনতে পারায় রংপুরে শিক্ষক পরিবারের চারজনকে একে একে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) দুপুর ১টার দিকে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।
১ ঘণ্টা আগে
হামের উপসর্গে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি।
১ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৩ আগস্ট) প্রথম দিনে তিনি রাষ্ট্রপতির অফিস কক্ষে বিভিন্ন দাপ্তরিক নথিপত্রে স্বাক্ষর করেন। এরপর পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তিনি।
১ ঘণ্টা আগে-74d407-256x144.webp)
রংপুর নগরীতে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক, তাঁর স্ত্রী ও দুই ছেলেমেয়ে হত্যায় ডাকাতির ঘটনা রয়েছে বলে পুলিশের ধারণা। তবে এটিকে পরিকল্পনা হত্যাকাণ্ড বলছেন স্বজনেরা। কারণ হিসেবে তারা পুরো বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে সামনে আনছেন। পাশাপাশি বাড়িটি নির্মাণের সময় চাঁদা দাবির কথা বলছেন।
৩ ঘণ্টা আগে-74d407-256x144.webp)