স্ট্রিম প্রতিবেদক

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। পদত্যাগপত্রে তিন আমলে দায়িত্ব পালন করা সাহাবুদ্দিন লিখেছেন, তাঁর দৃঢ়তা ও ইতিবাচক ভূমিকার কারণে দেশে কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটেনি।
শুক্রবার (২৪ জুলাই) স্পিকারের কাছে রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা দেন বলে জানিয়েছেন তাঁর প্রেসসচিব সরওয়ার আলম। সংবিধানের ৫০ অনুচ্ছেদের ৩ উপ-অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদের উদ্দেশ্যে দেওয়া পদত্যাগপত্রে দেশের স্থিতিশীলতায় নিজের ভূমিকার কথা উল্লেখ করে মোঃ সাহাবুদ্দিন লিখেছেন, ‘আমার সুদৃঢ় ও ইতিবাচক ভূমিকার কারণে দেশে কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটেনি।’
পদত্যাগপত্রে দেশের বিগত কয়েক বছরের রাজনৈতিক পটপরিবর্তন ও সাংবিধানিক ঘটনাবলির বিবরণও তুলে ধরেছেন বিদায়ী রাষ্ট্রপতি। উল্লেখ করেন, ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে তিনি শপথ গ্রহণ করেন। এরপর ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন সরকারের পতনের পর দেশে সৃষ্ট শাসনতান্ত্রিক ও সাংবিধানিক সংকট মোকাবিলায় তিনি সংবিধানের ১০৬ অনুচ্ছেদের ক্ষমতাবলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত কামনা করেন। পরে আপিল বিভাগের পরামর্শ অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়।
পদত্যাগপত্রে মোঃ সাহাবুদ্দিন গুরুতর শারীরিক অসুস্থতা ও অসামর্থ্যতার কথা উল্লেখ করে লিখেছেন, তাঁর দীর্ঘমেয়াদে চিকিৎসার প্রয়োজন জানিয়ে লিখেন, ‘আমি গুরুতর অসুস্থ। হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছি। আমার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ইদানিং স্বাস্থ্য পরীক্ষায় অটোনোমিক নিউরোপ্যাথি নামক রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে আমি মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যাই। রোগসমূহের প্রাদুর্ভাবে শারীরিক ও মানসিক অসামর্থ্যতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার দীর্ঘমেয়াদে চিকিৎসা প্রয়োজন।’
উল্লেখ্য, সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় নতুন রাষ্ট্রপতি নির্বাচিত ও দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এ ছাড়া সংবিধান অনুযায়ী, পরবর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে।

.png)

বাংলা একাডেমিতে ‘জুলাই গণঅভ্যুত্থান’ উপলক্ষে স্বরচিত কবিতা পাঠের সময় তোপের মুখে পড়েছেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি মোহন রায়হান। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা।
৭ মিনিট আগে
রাজবাড়ী জেলা কারাগারের এক হাজতি মারা গেছেন। তাঁর নাম তুষার বিশ্বাস (৪২)। তিনি রাজবাড়ীর পাংশা উপজেলার বনগ্রাম নতুনপাড়া গ্রামের শশধর বিশ্বাসের ছেলে।
২৯ মিনিট আগে
সৌদি আরবে রিয়াদ থেকে মক্কায় ওমরাহ করতে যাওয়া পথে দুর্ঘটনায় ছেলে-মেয়েসহ নিহত হয়েছেন বাংলাদেশি এক মা। আহত হয়েছেন তাঁর স্বামী ও আরেক ছেলে।
৪৩ মিনিট আগে
রাষ্ট্রপতির পদ থেকে মোঃ সাহাবুদ্দিনের পদত্যাগের পর দায়িত্ব নিয়েছেন সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। দায়িত্ব গ্রহণের ঘোষণা দিয়ে তিনি বলেন, সাহাবুদ্দিন মাফিয়া আমলের হলেও নির্বাচিত সরকারের তিনি শ্রদ্ধাশীল ছিলেন।
১ ঘণ্টা আগে