স্ট্রিম সংবাদদাতা

ভারত থেকে পুশ-ইন (ঠেলে পাঠানো) ঠেকাতে জামালপুরের সীমান্তবর্তী গ্রামগুলোতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাশাপাশি নজরদারিতে অংশ নিয়েছেন স্থানীয় গ্রামবাসীরাও। গভীর রাত পর্যন্ত তাদেরকে পাহারা দিতে দেখা গেছে।
রবিবার (৮ জুন) দিবাগত মধ্যরাতে দেওয়ানগঞ্জ উপজেলার পাররামপুর ইউনিয়নের উত্তর রহিমপুরসহ সীমান্তঘেঁষা কয়েকটি এলাকায় এমন চিত্র দেখা যায়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও চিত্রে দেখা যায়, স্থানীয় বাসিন্দারা সীমান্ত এলাকায় জড়ো হয়ে পুশইন ঠেকাতে সতর্ক অবস্থান নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাররামপুরের উত্তর রহিমপুর গ্রামে সীমান্তের ১০৮০ নম্বর পিলার এলাকায় কয়েকটি ভারতীয় গাড়ি ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের উপস্থিতি নিয়ে গ্রামবাসীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। এরপর রাতভর স্থানীয়দের অনেকে সীমান্ত এলাকায় বিজিবির সঙ্গে অবস্থান করে পরিস্থিতি নজরে রাখেন।
ভিডিওতে স্থানীয় এক বাসিন্দা বলেন, 'এখানে ১০৮০ নাম্বার পিলারের মাঝে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের চোখের সামনে ভারতের গাড়ি। কাউকে যেন ভারত পুশইন করতে না পারে। সাধারণ জনগণ হিসেবে আমরা বিজিবির সঙ্গে আছি। সীমান্ত রক্ষায় আমাদের যতটুকু সাহস আছে, তা নিয়েই এখানে অবস্থান করছি। ভারতের বন্দুকের নল দেখে আমরা ভয় পাই না।'
জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা-ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বর্তমানে উদ্বেগজনক কোনো পরিস্থিতি না থাকলেও যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

.png)

আওয়ামী লীগের আমলে ২০১৮ সালের ‘বিতর্কিত’ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জন জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
৭ ঘণ্টা আগে
সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থা ও করপোরেশনের শীর্ষ পদে একযোগে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ায় প্রশাসনের ভেতরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের সাবেক নেতাদের আধিক্য রয়েছে।
৭ ঘণ্টা আগে
চলমান গ্যাস সংকটের প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনেও, যার ফলে গেল সপ্তাহের তুলনায় লোডশেডিং বেড়েছে। সরকারের পক্ষ থেকে শিগগিরই সমাধানের আভাস না পাওয়ায় এ সংকটের নেতিবাচক প্রভাব আরও সপ্তাহখানেক চলতে পারে।
৮ ঘণ্টা আগে
নিরাপত্তা চেয়ে মডেল ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়ার করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত বনানী থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
৯ ঘণ্টা আগে