স্ট্রিম সংবাদদাতা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বান্দরবানে পাহাড়ের কোনো মানুষ ত্রাণ থেকে বঞ্চিত হবে না। একসঙ্গে বন্যায় যেসব ঘর বসবাসের অনুপযোগী হয়ে গেছে, সেগুলো সরকারি উদ্যোগে পুনর্নির্মাণ করা হবে।
বুধবার (১৫ জুলাই) সকালে বন্যাকবলিত বান্দরবানের বালাঘাটা আমবাগান এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। পরে তিনি বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, বন্যা ও ভূমিধসে যেসব এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, সেগুলো আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে সচল করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে।
বন্যাদুর্গতদের পুনর্বাসনে সরকার বহুমুখী উদ্যোগ নিয়েছে জানিয়ে তিনি বলেন, যারা পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাস করছেন, তাদের নিরাপদ স্থানে পুনর্বাসনের পরিকল্পনা নেওয়া হচ্ছে। দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় সব পদক্ষেপই নেওয়া হচ্ছে।
এ সময় স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী, এমপি মাধবী মারমা, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক সানিউল ফেরদৌসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

.png)

হামের উপসর্গে শনিবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় দেশে তিন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে ৮৮৬ শিশুর শরীরে রোগটির উপসর্গ দেখা দিয়েছে। শনিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৮৬৪ শিশুর মৃত্যু হয়েছে।
১৮ মিনিট আগে
চুয়াডাঙ্গার পাঁচটি রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা প্রত্যাহার করেছে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। শনিবার (২৯ আগস্ট) বেলা ২টায় জেলা প্রশাসক সম্মেলনকক্ষে প্রশাসনের সঙ্গে বাস মালিক সমিতি ঐক্য পরিষদের আলোচনা সভায় ধর্মঘট প্রত্যাহার করা হয়।
৩৮ মিনিট আগে
মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কিনা, সব বিবেচনা করে সরকার সে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সৌদি আরব, তুরস্ক ও
১ ঘণ্টা আগে
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সাগর কিছুটা উত্তাল রয়েছে। দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কসংকেত নেই।
১ ঘণ্টা আগে