স্ট্রিম প্রতিবেদক

মঙ্গল ও আনন্দ শোভাযাত্রার মাঝে গুণগত কোনো ফারাক নেই বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
গত বছর ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্ত ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম বদলে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ করার সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তে ওই সময়ে দেশজুড়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
আসন্ন নববর্ষে এই আয়োজন আবার তার পুরোনো নামে ফিরে যাবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘মঙ্গল আর আনন্দের মধ্যে পার্থক্য কী? আসলে মঙ্গল শোভাযাত্রা ও আনন্দ শোভাযাত্রার মধ্যে কোনো পার্থক্য নেই।’
তবে আসন্ন পয়লা বৈশাখে এই আয়োজন ঠিক কোন নামে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে সুস্পষ্ট কোনো জবাব দেননি মন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কমিটির সিদ্ধান্ত তো আমি বলতে পারি না। তবে মন্ত্রী হিসেবে আমি এইটুকু বলতে চাই, আমাদের চিরায়ত সংস্কৃতি, ধ্যান-ধারণা ও ভাবনা থেকে আমরা বিষয়টিকে ধারণ করতে চাই।’

.png)

সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন করে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদ ছাড়া বাকি ১১টি প্রতিষ্ঠানে গ্রেড-২ পদমর্যাদায় এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
২০ মিনিট আগে
বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করতে পারেন বলে দাবি করেছে যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স। বৃহস্পতিবার (২৩ জুলাই) তিনটি সূত্রের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
১০ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শুধু পদত্যাগ যথেষ্ট নয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে তিনি যোগ্য, নিরপেক্ষ ও অভিভাবকসুলভ একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচনের দাবি জানান।
১১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনের মধ্যে ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছাবেন।
১১ ঘণ্টা আগে