স্ট্রিম সংবাদদাতা

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পরদিন ফেনীতে সায়েম উদ্দিন নামে এক তরুণকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি কর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে জেলার দাগনভূঞা উপজেলার কোরবানপুর রাস্তার মাথায় তার ওপর হামলা হয়।
সায়েম স্থানীয় মাছিমপুর এলাকার বাসিন্দা ও ফেনীর আল-জামেয়াতুল মালাহিয়া কামিল মাদ্রাসার ফাজিলের শিক্ষার্থী। তিনি ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয় ছিলেন। ৪ আগস্ট শহরের মহিপালে আওয়ামী লীগের অস্ত্রধারীদের প্রতিরোধে তার ভূমিকার জন্য আলোচনায় আসেন।
এনসিপির ফেনী-৩ আসনের অ্যাম্বাসেডর আবদুল্লা আল জোবায়ের জানান, রাত ৮টার দিকে কোরবানপুর রাস্তার মাথায় সায়েমকে একা পেয়ে পাশে ডেকে নিয়ে ৪-৫ জন তাকে বেধড়ক মারধর করে। বেপরোয়া কিল, ঘুষি, লাথিতে গুরুতর আহত করে সেখানে ফেলে যায় দলটি। পরে তিনি গিয়ে সায়েমকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান।
তার অভিযোগ, হামলাকারীরা পরিচিত এবং বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত।
জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, এই বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে। সন্ত্রাসী কর্মকাণ্ডে যেই জড়িত হোক আইনগত ব্যবস্থা নিতে পুলিশ সুপারকে অনুরোধ করা হয়েছে।
ফেনী জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হান্নান বলেন, আলোচিত জুলাইযোদ্ধাকে মারধর করার বিষয়টি শুনেই হাসপাতালে ছুটে গিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করেছি।
দাগনভূঞার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুল আজিম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।

.png)

কক্সবাজারের টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
২ ঘণ্টা আগে
আওয়ামী লীগের আমলে ২০১৮ সালের ‘বিতর্কিত’ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জন জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
১২ ঘণ্টা আগে
সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থা ও করপোরেশনের শীর্ষ পদে একযোগে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ায় প্রশাসনের ভেতরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের সাবেক নেতাদের আধিক্য রয়েছে।
১৩ ঘণ্টা আগে
চলমান গ্যাস সংকটের প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনেও, যার ফলে গেল সপ্তাহের তুলনায় লোডশেডিং বেড়েছে। সরকারের পক্ষ থেকে শিগগিরই সমাধানের আভাস না পাওয়ায় এ সংকটের নেতিবাচক প্রভাব আরও সপ্তাহখানেক চলতে পারে।
১৪ ঘণ্টা আগে