নারায়ণগঞ্জে নিখোঁজের পর ডোবায় মিলল ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
নারায়ণগঞ্জ

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৪৬
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকায় একটি ডোবা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়।  স্ট্রিম ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকায় একটি ডোবা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়। স্ট্রিম ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয় নিখোঁজের পর দিন ডোবা থেকে মো. আইয়ুব হোসেন (৫০) নামে এক ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাঁচপুর এলাকায় একটি ওষুধ কোম্পানির গুদামের পেছনের ডোবা থেকে তার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জামির হোসেন নামে ওই এলাকার এক নৈশপ্রহরীকে আটক করেছে পুলিশ। তবে আজ দুপুর তিনটা পর্যন্ত হত্যার ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক।

নিহত আইয়ুব হোসেন উপজেলার কাঁচপুর উত্তরপাড়া এলাকার আলতাফ হোসেনের ছেলে। স্থানীয়ভাবে ভাঙারি ব্যবসার করতেন বলে জানিয়েছে পরিবার। কাঁচপুর সাগর পাম্প এলাকায় তার একটি ভাঙারির দোকান আছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টা পর্যন্ত নিজের দোকানেই ছিলেন আইয়ুব হোসেন। তারপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতে বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি পরিবারের সদস্য ও স্বজনেরা।

আজ সকালে স্থানীয় লোকজন জালালাবাদ ওষুধ কোম্পানির ভাঙারি গুদামের পেছনের ডোবায় একটি বস্তা পড়ে থাকতে দেখে থানায় খবর দেন তারা। পরে সোনারগাঁ থানার পুলিশ বস্তাটি উদ্ধার করে ভেতরে হাত-পা বাঁধা অবস্থায় আইয়ুব হোসেনের মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের বরাতে পুলিশ বলেন, আইয়ুব হোসেনকে অন্য কোথাও হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে ডোবায় ফেলে রাখতে পারে। হত্যার কারণ ও এর সঙ্গে জড়িতদের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তার মরদেহ উদ্ধারের খবরে আজ সকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) দীপংকর ঘোষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক বলেন, ব্যবসায়লি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেবে বলে জানিয়েছে পরিবার।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত