স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশের বাণিজ্যচুক্তি বুঝতে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্য দেশগুলোর চুক্তির তুলনামূলক বিশ্লেষণের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেছেন, ‘এটিকে যদি আপনারা অন্য দেশের চুক্তির সঙ্গে মিলিয়ে পড়েন, তাহলে বুঝতে পারবেন আমরা কী পেয়েছি।’
মঙ্গলবার (৫ মে) ঢাকায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে আলাপে সাংবাদিকদের তিনি একথা বলেন।
যুক্তরাষ্ট্রের জন্য পালনীয় ৬ শর্তের বিপরীতে বাংলাদেশের জন্য ১৩১টি শর্ত থাকার বিষয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা নিয়ে আলোচনা হওয়া খুব ভালো এবং মুক্ত আলোচনা হওয়াই উচিত। আর বাংলাদেশ ১৩১টিতে ‘শ্যাল’ বলার যে বিষয়টি, আমরা তো একা এই চুক্তি করিনি, বিশ্বের অন্য দেশগুলো করেছে। ইন্দোনেশিয়া ২৩১টিতে ‘শ্যাল’ বলেছে। সুতরাং বাংলাদেশের চুক্তিটির সঙ্গে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়াসহ অন্যদের চুক্তিও পড়লে বিষয়টি ভালোভাবে বোঝা যাবে।
আরেক প্রশ্নে খলিলুর রহমান বলেন, যুক্তরাষ্ট্র সব দেশকে প্রথমে বলেছে, তোমাদের রেসিপ্রোকাল ট্যারিফ এত। এরপর ওই সব দেশ নেগোশিয়েট করেছে। এতে কেউ ২০ পেয়েছে; ভিয়েতনাম। আমরা ১৯ পেয়েছি। এখন কে কী পেয়েছে—সবার অ্যাগ্রিমেন্টগুলো পাবলিক স্পেসে পাওয়া যাচ্ছে।
বাংলাদেশ ও অন্য দেশের চুক্তিগুলো তুলনা করে পড়তে বলে তিনি বলেন, ‘তাহলে বুঝবেন আমরা কী রেট পেয়েছি। পলিসিতে আমরা কোন কোন বিষয়ে তাদের সঙ্গে চুক্তি করেছি, অন্যরাও কী চুক্তি করেছে। অন্যদের পারচেজ কমিটমেন্ট কত, আমাদের পারচেজ কমিটমেন্ট কত—সব মিলিয়ে দেখেন।’
জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ৩ দিন আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় করা এই বাণিজ্যচুক্তি নিয়ে শুরু থেকেই সমালোচনা হচ্ছে। বাংলাদেশের স্বার্থবিরোধী অভিযোগে চুক্তিটি বাতিলে জাতীয় সংসদে দাবি উঠেছে।
গতকাল সোমবার এই চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিটও হয়েছে। সেখানে চুক্তিটিকে ‘সুস্পষ্টভাবে অযৌক্তিক এবং কাঠামোগতভাবে অসম’ আখ্যা দিয়ে বলা হয়েছে, এটি কেবল বাংলাদেশের জাতীয় স্বার্থেরই পরিপন্থি নয়, বরং সাধারণ মানুষের জন্যও ক্ষতিকর।

.png)

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়া মো. সাহাবুদ্দিনকে বিচারের মুখোমুখি করার দাবি আমলে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা তাঁর সহযোগিতা পেয়েছি।’
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ‘ঝাঁপ’ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে