স্ট্রিম সংবাদদাতা

জামালপুরের বকশীগঞ্জে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৬ জুলাই) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন।
রায়ে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এক আসামি বেকসুর খালাস পেয়েছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, রাশেদুর রহমান ওরফে পাপ্পু (৩০), বিজু মিয়া (৩৬), বাদশা মিয়া (৩৫), জুয়েল মিয়া (৩৫), আশরাফুল ইসলাম (৪০), জসিম ও আছমত। খালাস পেয়েছেন ইদ্রিস আলী।
পিপি ফজলুল হক জানান, মামলায় মোট ৯ সাক্ষীর মধ্যে সাতজন সাক্ষ্য দেন। আসামিদের উপস্থিতিতে বিচারক রায় দেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষ।
জানা যায়, ২০২৫ সালের ২৫ মে রাতে বকশীগঞ্জ উপজেলার নিলক্ষীয়া এলাকায় এক গৃহবধূকে অপহরণ করে একটি পরিত্যক্ত ঘরে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী বকশীগঞ্জ থানায় মামলা করেন।

.png)

গুলশানে ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) ১১৪ কাঠা জমিতে আবাসিক ভবন নির্মাণের একটি বিতর্কিত উদ্যোগের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বৃহস্পতিবার (২০ আগস্ট) এক বিবৃতিতে সংস্থাটি এই উদ্যোগকে দখলবাজি-সহায়ক হিসেবে উল্লেখ করেছে।
২৫ মিনিট আগে
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্য ও চীনের দূতাবাস। বৃহস্পতিবার (২০ আগস্ট) নির্বাচনের ফল ঘোষণার পর দুই দেশের দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে পৃথক বার্তায় অভিনন্দন জানানো হয়।
২৯ মিনিট আগে
বিরোধীদলীয় উপনেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, নির্বাচিত রাষ্ট্রপতি শপথ গ্রহণের পর কোনো নির্দিষ্ট দলের পক্ষে নয়, বরং দেশ, জনগণ ও গণতন্ত্রের পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন - এটাই জনগণ ও বিরোধী দলের প্রত্যাশা।
৩০ মিনিট আগে
রাজশাহীতে সার পেতে ভোগান্তিতে পড়েছেন কৃষকেরা। এক ডিলার থেকে অন্য ডিলারের দোকান ঘুরেও মিলছে না চাহিদামতো সার। পাওয়া গেলেও সরকারি দামের চেয়ে বস্তায় বেশি নেওয়া হচ্ছে ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত।
১ ঘণ্টা আগে