স্ট্রিম প্রতিবেদক

মালয়েশিয়ায় পুনরায় কর্মী পাঠাতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, সরকার কম খরচে এবং স্বচ্ছ প্রক্রিয়ায় মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিশ্চিত করতে চায়।
রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে নিজের সাম্প্রতিক মালয়েশিয়া সফর নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা মাহদী আমিন বলেন, ‘প্রবাসীদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। আমরা স্বচ্ছ প্রক্রিয়ায় মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিশ্চিত করতে চাই। এই প্রক্রিয়ায় যাতে কোনো ধরনের সিন্ডিকেট বা অসাধু চক্রের সুযোগ না থাকে, সে বিষয়ে মালয়েশিয়া কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী—উভয়ই এ বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।’
ক্রেডিবল রিক্রুটমেন্ট এজেন্সি সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা জানান, এই প্রক্রিয়া নতুন সিন্ডিকেট তৈরির উদ্যোগ নয়। তিনি বলেন, ‘এটি শুধু বাংলাদেশের জন্য নয়, বরং মালয়েশিয়ায় কর্মী পাঠায় এমন সব দেশের জন্যই প্রযোজ্য। যারা দুর্নীতিমুক্ত থেকে স্বচ্ছ প্রক্রিয়ায় রিক্রুটমেন্ট পরিচালনা করতে পারবে, তাদেরকেই যোগ্য হিসেবে বিবেচনা করা হবে। এর মাধ্যমে আমরা ধাপে ধাপে অভিবাসন ব্যয় কমিয়ে আনতে সক্ষম হব।’
সফরের অন্যান্য দিক তুলে ধরে উপদেষ্টা জানান, মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রীর সঙ্গেও তাঁর ফলপ্রসূ আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে উচ্চশিক্ষার ডিগ্রি ও সার্টিফিকেটের সমন্বয়, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় এবং গবেষণার জন্য অভিন্ন প্ল্যাটফর্ম তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমাদের তিন দিনের সফরে মালয়েশিয়ার সর্বোচ্চ পর্যায় পর্যন্ত বৈঠক হয়েছে এবং অভিবাসন ব্যয় কমিয়ে বেশিসংখ্যক মানুষের কর্মসংস্থান নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য ছিল।’

.png)

দেশজুড়ে বিদ্যুৎ সাশ্রয়ে নানা নির্দেশনা দেওয়া হলেও নাটোরে চলছে মাসব্যাপী গ্রামীণ কুটিরশিল্প ও পণ্য মেলা। সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত মেলা চালু রাখার অভিযোগ উঠেছে। মেলায় রয়েছে ব্যাপক আলোকসজ্জা ও বিদ্যুৎচালিত বিভিন্ন বিনোদন ব্যবস্থা।
৬ ঘণ্টা আগে
রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ মুন্সিরটেক এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক নারীসহ তিনজন আহত হয়েছেন। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগে
‘বাবা কোথায়’—৭ বছরের মাহিরের প্রশ্নের উত্তর জানা নেই কারও সাত বছরের শিশু মাহিরের মনে প্রতিদিন একটিই প্রশ্ন ঘোরে, যার উত্তর কারও জানা নেই। সে রোজ তার মাকে জিজ্ঞেস করে, ‘বাবা কোথায়?’ দরজার দিকে তাকিয়ে কিংবা রাস্তায় বাবার ফেরার অপেক্ষায় দিন গুনে সে।
৬ ঘণ্টা আগে
ই-ভ্যালি ও ই-অরেঞ্জসহ বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানে ৫৩১ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারি হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুনানির মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে গ্রাহকদের অর্থ ফেরত দেওয়া হচ্ছে।
৭ ঘণ্টা আগে