স্ট্রিম সংবাদদাতা

নরসিংদীর মাধবদীতে অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জোনাল অফিস ঘেরাও করেছে শ্রমিকরা। এ সময় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন তারা।
নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রায় ২ ঘণ্টা উপজেলার শেখেরচর এলাকায় এই অবরোধ চলে। এতে কয়েকটি টেক্সটাইল মিলের শ্রমিকেরা অংশ নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা সকালে বিদ্যুৎ অফিসের সামনে ও মহাসড়কে সড়কে অবস্থান নেয়। এ সময় উভয় পাশে প্রায় ৩ কিলোমিটার অংশ জুড়ে যানজট সৃষ্টি হয়। এতে দূরপাল্লার বাসহ জরুরি সেবার যানবাহন আটকা পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাধবদী থানা-পুলিশ, প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতারা উপস্থিত হয়। পরে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ সমস্যার সমাধানের আশ্বাসের পর অবরোধ তুলে নিলে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হতে শুরু করে।
শ্রমিকদের উদ্দেশ্যে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম মহসিন কবির বলেন, লোডশেডিং এখন জাতীয় সমস্যা। তবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আগামী এক সপ্তাহের মধ্যে মাধবদীতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
আন্দোলনের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাউল হাসান, মাধবদী থানার ওসি মো. কামাল হোসেন, বিএনপি নেতা কাজী ওয়াসিমসহ অন্যরা।

.png)

সব গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের জন্য সুবিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ছাড়া ব্যক্তি পর্যায়ে বিচারপ্রক্রিয়া চলমান থাকলেও ফ্যাসিবাদী শেখ হাসিনা এবং তার দলের রাজনৈতিক ভূমিকারও বিচার নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
১৯ মিনিট আগে
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুমের ঘটনায় জড়িত অপরাধী যত বড় ক্ষমতাবানই হোক না কেন তাকে বিচারের মুখোমুখি করা হবে। তিনি বলেছেন, স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না। প্রতিটি গুমের ঘটনায় জড়িতদের বিচার করা হবে। আইনের সর্বোচ্চ শাস্তি তাদের পেতেই হবে।
১ ঘণ্টা আগে-7d6fe4-256x144.webp)
ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্যে সরকারকে দীর্ঘমেয়াদে উচ্চাভিলাষী হতে হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিশ্বের জন্য আমরা দ্বার উন্মুক্ত করতে চাই। এটি শুধু লজিস্টিক হাব নয়, সব রকমের বিনিয়োগের জন্য।
২ ঘণ্টা আগে
জেলাগুলোর দায়িত্ব মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের মধ্যে ভাগ করে দেওয়ার সরকারি সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছেন জামায়াতে ইসলামীর ১১ সংসদ সদস্য। রোববার (৩০ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন তাঁরা।
৩ ঘণ্টা আগে