স্ট্রিম প্রতিবেদক

বন্যা-পরবর্তী পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে সব জেলায় এইচএসসি ও সমমান পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে অন্যান্য শিক্ষা বোর্ডে এই পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে।
গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যা ও দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে থাকা সব কেন্দ্রে পরীক্ষা বন্ধ থাকবে। চট্টগ্রাম বোর্ডের আওতাধীন পাঁচ জেলার মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডেও পরীক্ষা স্থগিত থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক অবস্থা, পরীক্ষার্থীদের মানসিক ও শারীরিক অবস্থা এবং রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের আসা-যাওয়ার অসুবিধার বিষয়টি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর ফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং চট্টগ্রাম অঞ্চলের আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি, আলিম, এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত থাকবে।
স্থগিত হওয়া বিষয়গুলোর সংশোধিত সময়সূচি পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
তবে সারা দেশের অন্যান্য বোর্ডের পরীক্ষা স্বাভাবিক নিয়মে চলবে বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, অন্যান্য শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের (চট্টগ্রাম বোর্ডের অধীন জেলা ছাড়া) অন্যান্য জেলার পরীক্ষা আগের নির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানপ্রধান, পরীক্ষার্থী ও অংশীজনদের এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, বন্যা পরিস্থিতির কারণে গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের পাঁচ জেলা—চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান ও কক্সবাজারে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রয়েছে।

.png)
-abbb75-256x144.webp)
বরিশাল অঞ্চলে দিনে ১০ ঘণ্টার বেশি লোডশেডিং হচ্ছে। থমকে গেছে কর্মজীবন। বিশেষ করে জেলেরা চরম বিপাকে পড়েছেন। টানা বিদ্যুৎ না থাকায় বরফ জমছে না। সাগরে মাছ ধরতেও যেতে পারছেন না তাঁরা। কাগজে-কলমে বিদ্যুৎ উৎপাদনের হাব দক্ষিণাঞ্চল। অথচ খোদ বিদ্যুৎ বিভাগের তথ্যেই অঞ্চলটিতে দিনে ৮-১০ বার লোডশেডিং হচ্ছে।
১ ঘণ্টা আগে
এশিয়ার নোবেলখ্যাত র্যামন ম্যাগসাইসাই পুরস্কার-২০২৬ পেয়েছেন বাংলাদেশের সামাজিক উদ্যোক্তা ও বেসরকারি সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর প্রতিষ্ঠাতা রুনা খান। সোমবার (৩১ আগস্ট) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় বিজয়ীদের নাম ঘোষণা করে র্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন।
১ ঘণ্টা আগে
বোয়িং বিমান কেনা নিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নতুন চুক্তিকে ‘অবিশ্বাস্য’ বলে প্রশংসা করেছেন ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।
২ ঘণ্টা আগে
কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আলমগীর চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া পৌরসভার সায়মা প্লাজা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে