
লর্ডস টেস্টে পাকিস্তানকে ১৯৪ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে ইংল্যান্ড। ২০২৪ সালের ডিসেম্বরের পর ঘরের মাঠে এটিই ইংলিশদের প্রথম টেস্ট সিরিজ জয়।
রোববার (৩০ আগস্ট) চতুর্থ দিনে ৩৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সৌদ শাকিলের ৯৭ রানের প্রতিরোধ সত্ত্বেও ১৯৪ রানে অলআউট হয় পাকিস্তান। সিরিজে এখন পর্যন্ত একবারও ২০০ রান পার করতে পারেনি পাকিস্তান।
ইনিংসের শুরুতেই দলীয় ৭ রানে দুই ব্যাটার আজান আওয়াইস (৭) ও আবদুল্লাহ শফিককে (০) হারিয়ে বিপর্যয়ে পড়ে পাকিস্তান। দলীয় ১৪ রানের মাথায় জোফরা আর্চারের বাউন্সারে পরাস্ত হয়ে মাত্র ৬ রানে প্যাভিলিয়নে ফেরেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। এরপর সৌদ শাকিল ও শান মাসুদ প্রতিরোধ গড়ে চতুর্থ উইকেটে ৯৭ রান যোগ করেন।
তবে দলীয় ১১১ রানের মাথায় ২৬ রান করা মাসুদকে এলবিডব্লিউ করে জুটি ভাঙেন রবিনসন। পরের ওভারে রবিনসনের শিকার হন মোহাম্মদ রিজওয়ান। ১১৫ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে পাকিস্তান। উইকেট পতনের মধ্যেও অন্যপ্রান্তে পাল্টা আক্রমণ করে ১৩ চার ও ২ ছক্কায় ৯৭ রান করে জশ টাংয়ের বলে আউট হন শাকিল। এরপর জশ টাং মোহাম্মদ আলীকে ফিরিয়ে দিলে ১৯৪ রানেই সমাপ্তি ঘটে পাকিস্তানের ইনিংসের।
বল হাতে দ্বিতীয় ইনিংসে রবিনসন ২৪ রানে ৪, জশ টাং ৪৬ রানে ৩ এবং আর্চার ৭৩ রানে ২ উইকেট নেন। দুই ইনিংস মিলিয়ে আট উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ওলি রবিনসন।
এর আগে প্রথম ইনিংসে টস হেরে ব্যাট করতে নেমে জেমি স্মিথের ৬১ ও জর্ডান কক্সের ৫৫ রানে ২৯০ রান তোলে ইংল্যান্ড। পাকিস্তানের পক্ষে মোহাম্মদ আব্বাস ৪ ও মোহাম্মদ আলী ৩ উইকেট নেন। জবাবে রবিনসনের ৪ ও আর্চারের ৩ উইকেটে পাকিস্তান প্রথম ইনিংসে মাত্র ১১০ রানে গুটিয়ে গেলে ১৮০ রানের বড় লিড পায় ইংলিশরা।
দ্বিতীয় ইনিংসে ড্যান লরেন্সের ৫৪ রানে ভর করে ২০৮ রানে অলআউট হলেও পাকিস্তানকে ৩৮৯ রানের টার্গেট দেয় ইংল্যান্ড।
সিরিজের প্রথম টেস্টেও ইনিংস ও ১০৩ রানের বড় ব্যবধানে হেরেছিল পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ টেস্ট আগামী ৯ সেপ্টেম্বর এজবাস্টনে অনুষ্ঠিত হবে।
ইংল্যান্ড ১ম ইনিংস: ২৯০/১০ (স্মিথ ৬১, কক্স ৫৫; আব্বাস ৪/৭৩, আলী ৩/৮৭)
পাকিস্তান ১ম ইনিংস: ১১০/১০ (আজান ৪৬; রবিনসন ৪/১১, আর্চার ৩/২৬)
ইংল্যান্ড ২য় ইনিংস: ২০৮/১০ (লরেন্স ৫৪; আব্বাস ৫/৫৭)
পাকিস্তান ২য় ইনিংস: ১৯৪/১০ (শাকিল ৯৭; রবিনসন ৪/২৪)
.png)

আর্লিং হালান্ডের ৩০০তম গোলের মাইলফলক ছোঁয়ার দিনেই জয় পেল ম্যানচেস্টার সিটি। শনিবার (৫ সেপ্টেম্বর) ইতিহাদ স্টেডিয়ামে কভেন্ট্রি সিটিকে ১–০ গোলে হারিয়েছে তারা। ম্যাচের শুরু থেকেই বলের দখলে এগিয়ে ছিল সিটি। তবে কভেন্ট্রির জমাট রক্ষণে বারবার আটকে যাচ্ছিল তাদের আক্রমণ।
২ ঘণ্টা আগে
ঢেউয়ের তোড়ে বোর্ড থেকে ছিটকে অঝোরে কেঁদেছিলেন ফাতেমা আক্তার। সেই মেয়েটি এবার জাপানে লাল-সবুজের পতাকা তুলে ধরবেন। ১৭ বছরের ফাতেমা বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ পেরিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার হিসেবে অংশ নেবেন। জাপান যাওয়ার আগে আক্ষেপ ঝরল ফাতেমার কণ্ঠে। এত বছর সার্ফিং করেও পর্যাপ্ত সরকার
১১ ঘণ্টা আগে
অনূর্ধ্ব-২০ নারী জুনিয়র এশিয়া কাপ হকিতে চায়নিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। আগের দিন একই প্রতিযোগিতায় ছেলে হকি দল চীনের কাছে ৩-২ গোলে হারলেও মেয়েরা জয় পেয়েছে।
১৪ ঘণ্টা আগে
ম্যাচের শেষ বাঁশির আগে রিয়াল মাদ্রিদের হাতে ছিল সমতায় ফেরার সুযোগ। স্পটকিকে কিলিয়ান এমবাপ্পের পায়ে বল। কিন্তু ফরাসি ফরওয়ার্ডের শট আটকে দেন রিয়াল বেটিসের গোলরক্ষক আলভারো ভায়েস। ফলে বেটিসের কাছে ১-০ গোলের হার নিয়ে শুক্রবার (৪ সেপ্টেম্বর) লা লিগায় প্রথমবার হোঁচট খেল হোসে মরিনহোর দল।
১৬ ঘণ্টা আগে