চকরিয়ার সাবেক মেয়র আলমগীর চৌধুরী গ্রেপ্তার

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
কক্সবাজার

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০৮: ৫৮
আলমগীর চৌধুরী। সংগৃহীত ছবি
আলমগীর চৌধুরী। সংগৃহীত ছবি

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আলমগীর চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া পৌরসভার সায়মা প্লাজা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর হওয়া বিভিন্ন মামলায় আলমগীর চৌধুরী আসামি। এসব মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন নিলেও নিম্ন আদালতে হাজির হয়ে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করে প্রেস জামিন নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে পারেননি।

এ ছাড়া চকরিয়া পৌরসভার নিজপানখালী এলাকার এক বাসিন্দার করা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলাতেও আলমগীর চৌধুরী অভিযুক্তদের তালিকায় রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

তবে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই মামলার বাদী ইতিমধ্যে আদালতে আপসনামা দিয়েছেন।

আলমগীর চৌধুরীর ভাই বিটু বলছেন ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন মামলায় তাকে আসামি করা হয় এবং এসব মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন।

উল্লেখ্য, আলমগীর চৌধুরী চকরিয়া পৌরসভার টানা দুইবার নির্বাচিত মেয়র ছিলেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত