স্ট্রিম প্রতিবেদক

পামওয়েল ও সুগন্ধি দিয়ে ঘি তৈরি এবং মানহীন বোরহানি বিক্রির অভিযোগে ‘সিরাজ চুইগোস্ত’– এর মালিক মোহাম্মদ সিরাজুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিশুদ্ধ খাদ্য আদালতের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, যুগ্ম জেলা ও দায়রা জজ নুসরাত সাহারা বিথী৷
ডিএসসিসির নিরাপদ খাদ্য পরিদর্শক কামরুল হাসান ১০ মে সিরাজ চুইগোস্তের বিরুদ্ধে মামলা করেন। তার মামলার পরিপ্রেক্ষিতে ১১ মে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
শুক্রবার স্ট্রিমকে কামরুল হাসান বলেন, ‘মানুষ টাকা দিয়ে ভালো খাবার খেতে চায়। কিন্তু প্রতিষ্ঠানটি নিয়মিত মানুষের সঙ্গে প্রতারণা করছে। তারা যেটা ঘি বলে বিক্রি করছে, তাতে ঘি বলে কিছু নাই। পামওয়েল আর সুগন্ধি ব্যবহার করে এই ঘি তৈরি। তাদের বোরহানিও মানহীন।’
গত ৫ মে সিরাজ চুইগোস্ত রেস্টুরেন্টের খিলগাঁও শাখা থেকে খিরসা ঘি ও বোরহানির নমুনা সংগ্রহ করে ডিএসসিসি কর্তৃপক্ষ। পরে ডিএসসিসির জনস্বাস্থ্য খাদ্য পরীক্ষাগারের পরীক্ষায় পণ্য দুটি মানহীন প্রমাণিত হয়। এই ঘটনায় গত ১০ মে ডিএসসিসির বিশুদ্ধ খাদ্য আদালতে নালিশি মামলা করেন নিরাপদ খাদ্য পরিদর্শক কামরুল হাসান।
নিয়ম অনুযায়ী, খিরসা ঘিতে দুগ্ধজাত চর্বি থাকার কথা ৯৯ দশমিক ৭০ শতাংশ। তবে সিরাজ চুইগোস্তের ঘিতে দুগ্ধজাত চর্বির কোনো উপস্থিতিই মেলেনি। অন্যদিকে, বোরহানিতে দুগ্ধ প্রোটিন থাকার কথা ন্যূনতম ২ দশমিক ৭ শতাংশ। কিন্তু প্রতিষ্ঠানটির বোরহানিতে পাওয়া গেছে ১ দশমিক ৮৯ শতাংশ। ১০ শতাংশ দুগ্ধ চর্বির জায়গায় পাওয়া গেছে ২ দশমিক ৪৭ শতাংশ এবং ০.৩ শতাংশ অম্লতার জায়গায় পাওয়া গেছে ০.৩৮ শতাংশ।
জনস্বাস্থ্য খাদ্য পরীক্ষাগারের খাদ্য বিশ্লেষক ইলিয়াস জাহেদী স্ট্রিমকে বলেন, সিরাজ চুইগোস্তোর ঘি পরীক্ষা করে আমরা কোনো ঘি পাইনি। ঘিয়ের যে সব ক্রাইটেরিয়া থাকে, তার সঙ্গে এটা ম্যাচ করেনি। বরং ম্যাচ করেছে পামওয়েলের সঙ্গে। ফলে আমরা বলছি, পামওয়েলের সঙ্গে ঘিয়ের ফ্লেভার বা সুগন্ধি যোগ করে এটা তৈরি করা হয়েছে। পামওয়েল খেলে যে ধরনের ক্ষতি হয়, এটাতেও তাই হবে। পাশাপাশি ভোক্তা ঠকানোর বিষয় তো আছেই।
তিনি বলেন, বোরহানিতে আমরা প্রোটিনের মান কম পেয়েছি। তবে এটা খেলে ক্ষতি হবে– আমরা তা বলছি না। আমরা বলছি, এটার মাধ্যমে ভোক্তাকে ঠকানো হচ্ছে।
পরীক্ষাগারের ফলাফল উল্লেখ করে মামলার নথিতে কামরুল হাসান লিখেছেন, সিরাজ চুইগোস্তকে ভালো খাবার উৎপাদন, বিষাক্ত রং ও ফ্লেভার ব্যবহার না করার জন্য আগে একাধিকবার মৌখিকভাবে বলা হয়েছিল। কিন্তু তারা তা না মেনে মানহীন পণ্য বিক্রি অব্যাহত রেখেছে।
এসব বিষয়ে সিরাজ চুইগোস্তের মালিক মোহাম্মদ সিরাজুল ইসলামকে কল করলে রিসিভ হয়নি। বার্তা দিয়েও সাড়া মেলেনি। তবে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান বলেছেন, বহুজাতিক প্রতিষ্ঠানকে সুযোগ দিতে মামলাটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে।
ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম বলেন, সিরাজ চুইগোস্তের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আমরা ভেজাল খাদ্য ও ভোক্তা ঠকানোর বিষয়ে কোনো ছাড় দেব না।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
১ ঘণ্টা আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
১ ঘণ্টা আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১ ঘণ্টা আগে