স্ট্রিম সংবাদদাতা

জামালপুরের ইসলামপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের কথা-কাটাকাটির জেরে সংঘর্ষ হয়েছে। এ সময় জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের দুটি গাড়ি ভাঙচুর করা হয়।
শুক্রবার (১০ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার ডাকবাংলো প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে উপজেলার মলমগঞ্জে একটি কলেজের অনুষ্ঠানকে কেন্দ্র করে এমপি সুলতান মাহমুদ বাবুর সমর্থকদের সঙ্গে নুরুল ইসলাম নবাবের সমর্থকদের কথা-কাটাকাটি হয়। পরে বিকেলে ইসলামপুর উপজেলার ডাকবাংলোতে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয়পক্ষ ধাওয়া-পাল্টাধাওয়ার পাশাপাশি দুটি গাড়ি ভাঙচুর করে।
খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে উপজেলার ডাকবাংলো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘ঘটনায় কেউ হতাহত হয়নি। সংসদ সদস্যের গাড়িসহ দুটি গাড়ি ভাঙচুর হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

.png)

টানা দুই বছর বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ায় আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। আগামী ১২ সেপ্টেম্বর তিতাস নদীতে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা। তবে এবার বাইচকে কেন্দ্র করে দর্শনার্থীদের নৌকায় উচ্চশব্দে সাউন্ড সিস্টেম বাজানো ও ‘নাচানাচি’ নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন।
৪২ মিনিট আগে
‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। খসড়াটির মাধ্যমে ১৯৭৯ সালের আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স রহিত করা হয়েছে এবং বিদ্যমান আইনে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।
১ ঘণ্টা আগে-d34011-256x144.webp)
রংপুরে চার খুনের ঘটনায় গ্রেপ্তার এক আসামির সঙ্গে গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার সনাতন চক্রবর্তীর পরনের শার্টের মিল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা উঠেছে। তবে দুই শার্ট এক নয় বলে দাবি করেছেন ডিবি প্রধান।
১ ঘণ্টা আগে
ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরের পিতৃত্ব প্রমাণিত হয়েছে।
১ ঘণ্টা আগে