স্ট্রিম সংবাদদাতা

ময়মনসিংহের ভালুকায় পোশাক কারখানা শ্রমিক দীপুচন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যাকাণ্ডে ‘নেতৃত্ব’ দেওয়ার অভিযোগে মাদ্রাসার শিক্ষক ইয়াছিন আরাফাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর ডেমরা থানার সারুলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার দিন লোক জড়ো করার পেছনে মূল ভূমিকা ছিল ইয়াছিনের। দিপু হত্যাকাণ্ডের পর ১২ দিন দেশের বিভিন্ন মাদ্রাসায় আত্মগোপনে ছিলেন তিনি। আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ।
ইয়াছিন আরাফাতের বাড়ি জেলার ভালুকা থানার দক্ষিণ হবিরবাড়ি (কড়ইতলা মোড়) এলাকায়। তবে প্রায় ১৮ মাস ধরে তিনি উপজেলার কাশর এলাকায় শেখবাড়ি মসজিদে ইমামতি এবং মদিনা তাহফিজুল কুরআন মাদ্রাসায় শিক্ষকতা করছিলেন।
পুলিশ জানিয়েছে, গত বছরের ১৮ ডিসেম্বর ঘটনার দিন ভালুকায় অবস্থিত পাইওনিয়ার ফ্যাক্টরির গেটে স্লোগান দিয়ে লোক জড়ো করার পেছনে মূল ভূমিকা ছিল ইয়াছিনের। উত্তেজিত জনতাকে উসকানি দিয়ে দীপুকে নির্মমভাবে মারধর করেন তিনি। এতে নিহত দীপুর নিথর দেহ রশি দিয়ে টেনে-হিঁচড়ে স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় নিয়ে যাওয়া এবং সেখানে লাশ পোড়ানোর ঘটনায় তিনি সরাসরি নেতৃত্ব দেন।
দীপু হত্যার ঘটনায় করা মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইয়াছিন আরাফাত ভালুকার স্থায়ী বাসিন্দা হলেও প্রায় ১৮ মাস ধরে তিনি উপজেলার কাশর এলাকায় একটি মসজিদে ইমামতি ও একটি মাদ্রাসায় শিক্ষকতা করে আসছিলেন। দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ডের পর তিনি আত্মগোপনে চলে যান। ১২ দিন পলাতক অবস্থায় তিনি ঢাকার ডেমরার বিভিন্ন মাদ্রাসায় অবস্থান নেন। এমনকি পরিচয় গোপন করে ‘সুফফা মাদ্রাসা’ নামে একটি প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে যোগ দেন তিনি।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, দীপুচন্দ্র দাস হত্যার ঘটনায় এখন পর্যন্ত ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ৯ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এর আগে ধর্ম অবমাননার অযুহাত তুলে ১৮ ডিসেম্বর ভালুকায় পোশাক কারখানা শ্রমিক দীপু দাসকে পিটিয়ে হত্যার পর রশি দিয়ে গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনার পরদিন তাঁর ছোট ভাই অপুচন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫০ জনের বিরুদ্ধে ভালুকা থানায় একটি মামলা করেন। ওই মামলায় এখন পর্যন্ত ২১ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহত যুবক দীপু চন্দ্র দাস ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রবি চন্দ্র দাসের ছেলে। তিনি ভালুকার পাইওনিয়ার ফ্যাক্টরি নামে একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং ওই এলাকায় ভাড়া থাকতেন।

২০২৬-২৭ বাজেটে ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য বিনামূল্যে ট্রেনে যাতায়াতের প্রস্তাব দেওয়া হয়েছে। এ ছাড়া, মেট্রোরেলে এসব নাগরিকদের ২৫ শতাংশ ছাড় দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
১৬ মিনিট আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে গণবিরোধী আখ্যা দিয়ে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জাতীয় সংসদে বাজেট পেশ করার পর আজ বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় রাজধানীতে পৃথক সমাবেশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর জামায়াত।
২৩ মিনিট আগে
স্বর্ণালংকার কেনার খরচ কমাতে বাজেটে বড় ছাড়ের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট তিনি সোনা ও স্বর্ণালংকার কেনাবেচায় ভ্যাট এবং উৎসে কর কমানোর প্রস্তাব দেন।
২৩ মিনিট আগে
আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নির্বাচন কমিশনের (ইসি) জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৪ হাজার ৪০০ কোটি টাকা। চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে ইসির জন্য বরাদ্দ ছিলো ৪ হাজার ৩৪৬ কোটি টাকা। আগামী অর্থবছরে মাত্র ৫৪ কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে।
২৪ মিনিট আগে