স্ট্রিম সংবাদদাতা

গাইবান্ধায় এক পথসভায় ‘জয়বাংলা’ বলে বক্তব্য শেষ করলেন অনুষ্ঠানের সভাপতি শফিজল ইসলাম। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাদুল্লাপুর উপজেলা শাখার আহ্বায়ক। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সাদুল্লাপুর উপজেলা সদরে শহীদ মিনার চত্বরে বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় এনসিপি গাইবান্ধা জেলা শাখা এই পথসভার আয়োজন করে।
৫৮ সেকেন্ডের ভিডিওতে শফিজল ইসলাম বলেন, ‘আমি সাদুল্লাপুর উপজেলায় জামালপুর ইউনিয়নে নির্বাচনের জন্য বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলতেছি। অত্যন্ত সাড়া পাচ্ছি। ইনশাল্লাহ, আপনারা যদি সহযোগিতা করেন, আশা করি আমাকে কেউ ঠেকাতে পারবে না। এখান থেকে হাফ কিলোমিটার দূরে জামালপুর ইউনিয়ন। আপনারা সহযোগিতা করলে চেয়ারম্যান পদে কেউ আমাকে ঠেকাতে পারবে না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জয়বাংলা।’ এর পরপরই তিনি ‘সরি সরি’ বলে মঞ্চ থেকে নেমে যান।
এর আগে বক্তব্য দেন, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, কেন্দ্রীয় নেতা নাজমুল হাসান ও সুমাইয়া ফারজানা, এবং গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক খাদেমুল ইসলামসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতা-কর্মীরা।
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে তাঁর কবর জিয়ারত শেষে ঢাকা ফিরছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পথে বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা পর্যন্ত এই পথসভায় তাঁরা বক্তব্য দেন।
এ বিষয়ে জানতে শফিজল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। অনুষ্ঠানে উপস্থিত এনসিপির গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক খাদেমুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘শফিজল ইসলাম কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। এলাকায় তাঁর জনপ্রিয়তা আছে। তাই তাঁকে এনসিপি সাদুল্লাপুর উপজেলা শাখার আহ্বায়ক করা হয়েছে। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি বিপুল সংখ্যক মানুষের সামনে কখনো বক্তব্য দেননি। তাই ভুল করে বলে ফেলেছেন জয় বাংলা।

.png)

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন ভোট দেবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ সোমবার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
১৩ মিনিট আগে
চব্বিশের জুলাই আন্দোলন ঘিরে পৃথক দুই হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য মুহাম্মদ শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। বিএনপি ছেড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগে যোগ দিয়ে ঝালকাঠি-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। সোমবার (৩১ আগস্ট) রাজধানীর বনানীর সোহাগ নামে এক কিশোরকে হত্যা
২৬ মিনিট আগে
আসন্ন রমজান ও পরীক্ষার্থীদের প্রস্তুতির কথা বিবেচনায় এসএসসি পরীক্ষা এগিয়ে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তাই আগামী এসএসসি পরীক্ষা রোজার পরেই অনুষ্ঠিত হবে। আজ সোমবার (৩১ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
৪১ মিনিট আগে
বাংলাদেশের জনগণ গণতন্ত্রকামী এবং এ দেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
১ ঘণ্টা আগে