প্রতি বছর ৫০০ বাংলাদেশিকে শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০০: ০৬
মাহদী আমিনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়ার সাক্ষাত। সংগৃহীত ছবি।
মাহদী আমিনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়ার সাক্ষাত। সংগৃহীত ছবি।

বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০ শিক্ষাবৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া এই তথ্য জানান।

রাষ্ট্রদূত জানান, বিষয়টি ইতোমধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

বৈঠকে বাংলাদেশের সঙ্গে রাজনীতি ও অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে সৌদি আরব। বিশেষ করে বাংলাদেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে সৌদি আরব কীভাবে সহযোগিতা করতে পারে, সে বিষয়ে উভয় পক্ষের আলোচনা হয়। এ ছাড়া হজ ও ওমরাহ পালন, দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপন এবং দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন ক্ষেত্র সৃষ্টির বিষয়েও আলাপ হয়।

বাংলাদেশ থেকে সৌদিতে দক্ষ জনশক্তি রপ্তানির সুযোগ সম্প্রসারণ, শ্রমবাজারে প্রবেশকে আরও সহজ করা এবং এ ক্ষেত্রে বিদ্যমান নিয়মতান্ত্রিক জটিলতা দূর করার বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।

এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন ভাইস অ্যাম্বাসেডর খালিদ সাঈদ এম. আল হাদাল এবং ডেপুটি হেড অব দ্য কনসুলার সেকশন মুহাম্মদ ফাহাদ ধি. আল সুহাইমি।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত