স্ট্রিম প্রতিবেদক

দীর্ঘদিন বন্ধ থাকার পর মরিশাসে বাংলাদেশের শ্রমবাজার চালু হচ্ছে। শীঘ্রই দুই দেশের মধ্যে এ সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে।
সোমবার (৮ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনের ফাঁকে প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং মরিশাসের শ্রমমন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিমের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৈঠকে মরিশাসে বাংলাদেশি শ্রমিকদের বর্তমান অবস্থা, বন্ধ থাকা বাজার পুনরায় চালু এবং দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। দ্রুত জনবল রপ্তানির বিষয়ে সমঝোতা স্মারক সই করার বিষয়ে দুই দেশ একমত হয়েছে।
বৈঠকে মন্ত্রী আরিফুল হক চৌধুরী মরিশাসে জনশক্তি পাঠানোর লক্ষ্যে দ্রুত সিদ্ধান্ত নিতে দেশটির সরকারকে অনুরোধ জানান।
বাংলাদেশের দক্ষ জনশক্তির সক্ষমতা তুলে ধরে তিনি বলেন, ‘টেক্সটাইল ছাড়াও বাংলাদেশ থেকে অভিজ্ঞ চিকিৎসক, প্রকৌশলী, নার্স এবং অ্যাকাউন্ট্যান্টসহ বিভিন্ন পেশার দক্ষ জনশক্তি মরিশাসে পাঠাতে সরকার প্রস্তুত।’
বৈঠক শেষে মরিশাসের শ্রমমন্ত্রীকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান প্রবাসীকল্যাণমন্ত্রী।
বাংলাদেশের প্রস্তাবকে স্বাগত জানিয়ে মরিশাসের শ্রমমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আমরা আগ্রহী। বিশেষ করে মরিশাসের ওয়ান-স্টপ টেক্সটাইল শিল্পের জন্য প্রচুর দক্ষ কর্মী প্রয়োজন।’
তিনি আশ্বস্ত করেন যে পুনরায় শ্রমবাজার চালুর লক্ষ্যে সমঝোতা স্মারকের খসড়া শীঘ্রই বাংলাদেশ সরকারের কাছে পাঠানো হবে। এছাড়া বাংলাদেশের টেক্সটাইল খাতে মরিশাস সরকারের বিনিয়োগের আগ্রহের কথাও জানান তিনি।

.png)

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিথ্যা ঘোষণায় আমদানি করা কোটি টাকার ১০১ কার্টন নিষিদ্ধ পণ্য আটক করেছে কাস্টমস গোয়েন্দা। বৃহস্পতিবার (৩০ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৩৫ মিনিট আগে
প্রায় দেড় মাস বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যসেবা কার্যক্রম। গত ২৭ মে পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ১১ জুন হাসপাতালটির লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। তদন্ত ও আপিল প্রক্রিয়া শেষে তিন শর্তে সোমবার (২৭ জুলাই) লাইসেন
১ ঘণ্টা আগে
আবৃত্তি সংগঠন শ্রুতিঘর আগামীকাল শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর ছায়ানট মিলনায়তনে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ‘রবীন্দ্রনাথের বাঁশি’ শীর্ষক একটি আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করেছে।
২ ঘণ্টা আগে
আগামী আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকে মালয়েশিয়ায় আবারও কর্মী যাওয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা। বৃহস্পতিবার (৩০ জুলাই) মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি।
২ ঘণ্টা আগে