স্ট্রিম সংবাদদাতা

ঈদুল আজহাকে কেন্দ্র করে গত এক সপ্তাহে সাভারের বিসিক চামড়া শিল্পনগরীতে এসেছে ৬ লাখ ৪০ হাজারের বেশি কাঁচা চামড়া। এগুলোতে লবণ মাখানো এবং প্রাথমিক প্রক্রিয়াজাতকরণে ব্যস্ত সময় কাটাচ্ছে ট্যানারিগুলো।
চামড়া শিল্পনগরীর বিসিক কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মেহরাজুল মাইয়ান জানান, গত ২৮ মে দুপুর থেকে ৩ জুন রাত ১১টা পর্যন্ত শিল্পনগরীতে ৬ লাখ ৪০ হাজার ৪৩০টি কাঁচা চামড়া ঢুকেছে। এর মধ্যে গরু ও মহিষের চামড়া ৫ লাখ ৮৪ হাজার ৫৮৯টি এবং ছাগল-ভেড়ার ৫৫ হাজার ৮৪১টি।
সরেজমিনে শিল্পনগরী ঘুরে দেখা যায়, বিভিন্ন ট্যানারিতে এখনও চামড়া নামানো ও সংরক্ষণের প্রাথমিক কাজ চলছে। লবণ মাখানোসহ বিভিন্ন কাজে শ্রমিকরা দম ফেলার ফুসরত পাচ্ছেন না। শিল্পনগরীর প্রধান ফটক থেকে পুরো এলাকায় ব্যস্ততা চোখে পড়ে।
বিসিক কর্মকর্তা মেহরাজুল মাইয়ান বলেন, চামড়া এখনও আসছে। ঈদের অতিরিক্ত চাপ সামাল দিতে বিসিক, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়, জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। চামড়া পরিবহন ও ব্যবস্থাপনায়ও নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি।
শিল্পনগরীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, ঈদের দিন দুপুর সাড়ে ১২টার দিকে কোরবানির পশুর চামড়া নিয়ে প্রথম ট্রাক শিল্পনগরীতে ঢুকে। এরপর থেকে চামড়াবাহী ট্রাক আসার পরিমাণ বাড়ছে।
ট্যানারি সংশ্লিষ্টরা বলছেন, কোরবানির ঈদেই বছরের সবচেয়ে বেশি চামড়া সংগ্রহ করা হয়। এজন্য চামড়া সংগ্রহ, পরিবহন ও সংরক্ষণে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। অনেক ট্যানারি আগে থেকেই প্রস্তুতি শেষ করেছে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাথমিক হিসাব অনুযায়ী, দেশে এ বছর ১ কোটির কিছু বেশি পশু কোরবানি হয়েছে।
সেই হিসাবে ট্যানারিতে চামড়া আসার পরিমাণ বেশ কম। সংশ্লিষ্টরা বলছেন, এর পেছনে বড় কারণ, এই বছরও চামড়ার যথাযথ দাম মেলেনি। সরকার দর নির্ধারণ করে দিলেও চামড়া সংগ্রহকারীরা সেই দাম দেননি। এতে অনেক চামড়া বিক্রি না করে ফেলে দিয়েছেন।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৩ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৫ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৫ ঘণ্টা আগে