তারেক রহমানের সঙ্গে ২ ঘণ্টায় তিন দেশের কূটনীতিকের বৈঠকবিকেল ৪টায় দলের চেয়ারম্যানের কার্যালয়ে আসেন ঢাকায় ভুটানের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। তারেক রহমানের তাঁর সঙ্গে বৈঠকের পরপরই বিকেল ৪টা ৫৫ মিনিটে পৌঁছান ভুটানের রাষ্ট্রদূত দাসো কর্মা হামু দর্জি। এরপর সন্ধ্যা ৬টার দিকে সাক্ষাৎ করতে যান ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
চুয়াডাঙ্গার ভোটে এবার ফ্যাক্টর হতে পারে ১৮ হাজার প্রবাসী ও চাকরিজীবীবিদেশের মাটিতে থেকেও এবার ব্যালটের মাধ্যমে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন চুয়াডাঙ্গার প্রবাসীরা। আসন্ন নির্বাচনে তারা শুধু প্রার্থী বাছাই করবেন না, বরং প্রথমবারের মতো ডাকযোগে ভোট দিয়ে জাতীয় রাজনীতিতে সরাসরি অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। এ লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলার প্রায় ১৮ হাজার ভোটার ইতোমধ্যে নিবন্ধ
‘দাঁড়িয়ে প্রস্রাব’ করায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানাঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় জনসমাগম স্থলের পাশে দাঁড়িয়ে প্রস্রাব করায় এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে পার্বতীপুর এলাকায় এই আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা।
গোলটেবিলে বিশিষ্টজনেরাদেশে ‘পপুলার ফ্যাসিজমে’র উত্থান হয়েছেদেশে বিচারবহির্ভূত হত্যা ও সহিংসতা পুরোপুরি বন্ধ হয়নি। উল্টো ‘মব ভায়োলেন্স’ বা দঙ্গলবাজির নতুন সংস্কৃতি গড়ে উঠছে। বিশিষ্টজনেরা বলছেন, সংস্কারের নামে এমন ব্যবস্থা তৈরি হয়েছে, যা সমাজে ‘পপুলার ফ্যাসিজম’ জন্ম দিয়েছে।
দেশের বাজারে এমজির দুই নতুন হাইব্রিড এসইউভিদেশের অটোমোবাইল বাজারে দুটি নতুন হাইব্রিড এসইউভি মডেল উন্মোচন করেছে এমজি বাংলাদেশ। শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর গুলশানে আয়োজিত অনুষ্ঠানে এমজি এইচএস হাইব্রিড প্লাস এবং এমজি এইচএস সুপার হাইব্রিড (প্লাগ-ইন হাইব্রিড) মডেল দুটি আনুষ্ঠানিকভাবে বাজারে আসার ঘোষণা দেওয়া হয়।
হাসনাতের আসনে বিএনপির মঞ্জুরুলের প্রার্থিতা বাতিলত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে ওই আসনের বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করে ইসি। ঋণ
ইসির শুনানিতে হট্টগোল, জড়ালেন আউয়াল-হাসনাতওনির্বাচন কমিশনে অষ্টম দিনের আপিল শুনানি চলছে। আজ শনিবার (১৭ জানুয়ারি) দুপুর পর্যন্ত শুনানি হয়েছে ৪৯টি আপিলের। এরমধ্যে প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। আজ ইসিতে দ্বৈত নাগরিকত্ব নিয়ে শুনানি চলাকালে আইনজীবীদের দুপক্ষের মধ্যে হট্টগোল সৃষ্টি হয়েছে।
মোবাইল ও পকেট রাউটারসহ রাবির ভর্তি পরীক্ষার্থী আটক, কারাদণ্ডবেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোবাইল ফোন ও পকেট রাউটারসহ এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
প্রথম আলো-ডেইলি স্টারে হামলাকে ‘মধ্যযুগীয় বর্বরতার বহিঃপ্রকাশ’ বললেন নূরুল কবিরপ্রথম আলো-ডেইলি স্টারে হামলার ঘটনাকে ‘মধ্যযুগীয় বর্বরতার বহিঃপ্রকাশ’ বলে মন্তব্য করেছেন সংবাদপত্র সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের সভাপতি ও ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক নূরুল কবীর।
সিলেটে তিন বাসের সংঘর্ষ, নিহত ২সিলেটের ওসমানীনগরে তিনটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
নির্বাচন পর্যবেক্ষণে নিরাপত্তা নিয়ে ঝুঁকি দেখছে না ইইউ মিশনবাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে নিজেদের নিরাপত্তা সতর্কতার প্রয়োজনীয়তা দেখছে না ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন। শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মোতায়েনের তথ্য দিয়ে এ তথ্য জানিয়েছেন মিশনের উপ-প্রধান।
ঝিনাইদহে রাতে মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা, ঠেকাল জনতাঝিনাইদহের শৈলকুপায় একটি মাদ্রাসায় রাতের আঁধারে নাইটগার্ড নিয়োগ পরীক্ষা নিচ্ছিল কর্তৃপক্ষ। পরে এলাকাবাসীর বাধায় তা ভন্ডুল হয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসার সুপার, সভাপতি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ডিজির প্রতিনিধি এক নারী কর্মকর্তাকে অবরুদ্ধ করে স্থানীয়রা।
সাংবাদিকরা সামাজিক ডাক্তার, কাজই ত্রুটি ধরা: মাহফুজ আনামসাংবাদিকদের ‘সোশ্যাল ডক্টর’ বা সামাজিক ডাক্তার উল্লেখ করে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেছেন, শরীরে রোগ আছে কিনা, জানতে যেমন মানুষ চিকিৎসকের কাছে যায়; তেমনি সাংবাদিকরাও সোশ্যাল ডক্টর। সবসময় তাদের কাজই হল সমাজ পরিচালনার সীমাবদ্ধ ও ব্যর্থতাগুলোকে তুলে ধরা।
স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে ‘গণমাধ্যম সম্মিলন’ শুরুমতপ্রকাশ ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সংগঠিত হামলার প্রতিবাদ এবং স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে ঢাকায় গণমাধ্যম সম্মিলন শুরু হয়েছে। আজ শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের (কেআইবি) মিলনায়তনে এই সম্মিলন শুরু হয়।
সায়েন্সল্যাবে ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলায় মামলারাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহনকারী বাসে হামলা ও শিক্ষার্থীদের আহত করার ঘটনায় নিউমার্কেট থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
পোস্টাল ব্যালট নিয়ে বিতর্ক, কতটা প্রস্তুত ইসিপ্রথমবারের মতো চালু করা পোস্টাল ব্যালট নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। মূলত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ভিত্তি ধরে এই ব্যবস্থাপনা নিয়েই প্রশ্ন উঠেছে।
ইসির শুনানির সপ্তম দিনে আপিল মঞ্জুর ১৮, নামঞ্জুর ১৭সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির সপ্তম দিনে ১৮ প্রার্থীর আপিল মঞ্জুর ও ১৭ প্রার্থীর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)।