ঝিনাইদহে রাতে মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা, ঠেকাল জনতাঝিনাইদহের শৈলকুপায় একটি মাদ্রাসায় রাতের আঁধারে নাইটগার্ড নিয়োগ পরীক্ষা নিচ্ছিল কর্তৃপক্ষ। পরে এলাকাবাসীর বাধায় তা ভন্ডুল হয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসার সুপার, সভাপতি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ডিজির প্রতিনিধি এক নারী কর্মকর্তাকে অবরুদ্ধ করে স্থানীয়রা।
সাংবাদিকরা সামাজিক ডাক্তার, কাজই ত্রুটি ধরা: মাহফুজ আনামসাংবাদিকদের ‘সোশ্যাল ডক্টর’ বা সামাজিক ডাক্তার উল্লেখ করে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেছেন, শরীরে রোগ আছে কিনা, জানতে যেমন মানুষ চিকিৎসকের কাছে যায়; তেমনি সাংবাদিকরাও সোশ্যাল ডক্টর। সবসময় তাদের কাজই হল সমাজ পরিচালনার সীমাবদ্ধ ও ব্যর্থতাগুলোকে তুলে ধরা।
স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে ‘গণমাধ্যম সম্মিলন’ শুরুমতপ্রকাশ ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সংগঠিত হামলার প্রতিবাদ এবং স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে ঢাকায় গণমাধ্যম সম্মিলন শুরু হয়েছে। আজ শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের (কেআইবি) মিলনায়তনে এই সম্মিলন শুরু হয়।
সায়েন্সল্যাবে ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলায় মামলারাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহনকারী বাসে হামলা ও শিক্ষার্থীদের আহত করার ঘটনায় নিউমার্কেট থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
পোস্টাল ব্যালট নিয়ে বিতর্ক, কতটা প্রস্তুত ইসিপ্রথমবারের মতো চালু করা পোস্টাল ব্যালট নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। মূলত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ভিত্তি ধরে এই ব্যবস্থাপনা নিয়েই প্রশ্ন উঠেছে।
ইসির শুনানির সপ্তম দিনে আপিল মঞ্জুর ১৮, নামঞ্জুর ১৭সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির সপ্তম দিনে ১৮ প্রার্থীর আপিল মঞ্জুর ও ১৭ প্রার্থীর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)।
খালেদা জিয়ার বিচার ছিল ‘অদ্ভুত, উদ্ভট ও জঘন্য’: আইন উপদেষ্টাসাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিচারকে ‘অদ্ভুত, উদ্ভট ও জঘন্য’ বলে আখ্যায়িত করে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচারক খালেদা জিয়ার বিস্ময় প্রকাশকে স্বীকারোক্তি হিসেবে চালিয়ে দিয়েছিলেন।
খালেদা জিয়াকে ‘স্লো পয়জনিং’ করা হয়েছিল: ব্যক্তিগত চিকিৎসকসাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘স্লো পয়জনিং’ করা হয়েছিল বলে অভিযোগ করেছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। তিনি বলেছেন, ‘মেথোট্রেক্সেট’ নামের ওষুধ প্রয়োগের মাধ্যমে পরিকল্পিতভাবে তাঁর লিভার সিরোসিস বাড়ানো হয়েছিল।
বিএনপিকে নূরুল কবীরখালেদা জিয়া ‘মরে বেঁচে গেছেন’ শুনতে যেন না হয়বিএনপিকে সতর্ক করে নিউ এজ সম্পাদক নূরুল কবীর বলেছেন, এমন কোনো কাজ করা যাবে না, যা দেখে সাধারণ মানুষ মনে করে—‘খালেদা জিয়া মরে বেঁচে গেছেন’। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভায় এসব কথা বলেন তিনি।
হাদির ভাইকে যুক্তরাজ্যের হাইকমিশনে নিয়োগ, জানে না ইনকিলাব মঞ্চযুক্তরাজ্যের বার্মিংহামের বাংলাদেশ সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন শহীদ ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদি।
পাবনা ১ ও ২ আসনের নতুন তফসিল ঘোষণাত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ ও পাবনা-২ আসনের নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৬ জানুয়ারি) ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
রূপপুর বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে বিজ্ঞান উপদেষ্টা, শিগগির ফুয়েল লোডিং শুরুর আশাবিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প পরিদর্শন করেছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) সরেজমিনে প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ শেষে তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই নিউক্লিয়ার ফুয়েল লোডিং কার্যক্রম শুরু হবে।
রাবিতে ‘দুই নম্বরি’ করে আটক শিক্ষার্থী চবিতে তৃতীয়রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সি ইউনিটের ভর্তি পরীক্ষায় ‘ডিপসিক’ নামের একটি এআই অ্যাপের মাধ্যমে উত্তর খোঁজার সময় এক পরিক্ষার্থীকে আটক করেছে কর্তৃপক্ষ।
রাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনে আরও এক শিক্ষার্থী আটকরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সি ইউনিটের ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে আরও এক শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া: স্বাস্থ্য উপদেষ্টাজুলাই সনদ ও সংবিধান সংস্কার প্রশ্নে অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ‘ফরজে কিফায়া’ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম।
দায়িত্বশীল উদ্যোক্তাই গড়বে আস্থাভিত্তিক নতুন বাংলাদেশ: ফয়েজ তৈয়্যবনাগরিক আস্থা ছাড়া কোনো ডিজিটাল সেবা বা উদ্যোগ টেকসই হতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যেব। তিনি বলেন, দায়িত্বশীল উদ্যোক্তারাই গড়বে আস্থাভিত্তিক নতুন বাংলাদেশ।
নির্বাচনের আগে নারী ও সংখ্যালঘুদের ওপর হামলা বাড়ছে: এইচআরডব্লিউ‘জুলাই অভুত্থান’ পরবর্তী বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে নির্বাচনের আগে নারী ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা বাড়ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, এটি মানবাধিকার রক্ষায় অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার বহিঃপ্রকাশ।