জুলাই অভ্যুত্থান ভুক্তভোগীদের পুনর্বাসন ও মানসিক স্বাস্থ্য সহায়তা
জুলাই ২০২৪-এর অভ্যুত্থানে ভুক্তভোগীদের জন্য ওয়েলবিইং প্রকল্পের উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ ফেব্রুয়ারি ঢাকার জাতীয় মানসিক স্বাস্থ্য ও হাসপাতালের হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টারে এর উদ্বোধন হয়। কর্মশালাটি সহযোগিতা করছে 'ডিগনিটি' ও ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয় (ড্যানিডা)।