নির্বাচনে অনিয়ম নিয়ে দ্রোহ পর্ষদের জরুরি সংবাদ সম্মেলনচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে জরুরি সংবাদ সম্মেলনে করেছে ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্টের সম্মিলিত দ্রোহ পর্ষদ প্যানেল।
তিন গোয়েন্দার লেখক রকিব হাসান আর নেইতিন গোয়েন্দা সিরিজের জনপ্রিয় লেখক রকিব হাসান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশজুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৪৫ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
চাকসু নির্বাচনদুই ঘণ্টার মধ্যেই নানা অভিযোগ ছাত্রদলের, অমোচনীয় কালি জোগাড়ে অপারগ প্রশাসনচাকসু নির্বাচনে ভোটগ্রহণের দুই ঘণ্টার মধ্যেই অমোচনীয় কালি সরবরাহ না করা ও স্বাক্ষরহীন ব্যালট সরবরাহের অভিযোগে করেছে ছাত্রদল। এতে ভোটে কারচুপির আশঙ্কা প্রকাশ করেছে তারা। তবে এসব বিষয়ে এক প্রকার অসহায়তা প্রকাশ করেছে চাকসু নির্বাচন কমিশন।
কেউ কাজ করছিলেন ১৫ বছর কেউ চলতি মাস থেকেই, সবার খোঁজে মর্গে ভিড়মিরপুরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পোশাক কারখানাটিতে কাজ করতেন নাজমুল ইসলাম। এই কারখানার মালিকের সঙ্গে তিনি ১৫ বছর ধরে কাজ করছেন বলে জানিয়েছেন তাঁর স্ত্রী। গতকালের অগ্নিকাণ্ডে মারা গেছেন নাজমুল। তাঁর লাশ খুঁজতে এখন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে বসে আছেন তাঁর স্ত্রী নাসিমা ইসলাম৷
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকবে সমাজকল্যাণ মন্ত্রণালয়: শারমিন এস মুরশিদঅন্তর্বর্তীকালীন সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, ‘মিরপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় যারা মারা গেছেন তাদের পরিবারের সঙ্গে সবকিছু ফলোআপ করার দায়িত্ব সমাজকল্যাণ মন্ত্রণালয়ের। সমাজকল্যাণ মন্ত্রণালয় পরিবারগুলোর পাশে থাকবে, সেই নিশ্চয়তা আমি দিচ্ছি।’
শনাক্ত হলেও লাশ না দেওয়ার অভিযোগ স্বজনের, প্রক্রিয়া সম্পন্নের অপেক্ষায় পুলিশমিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত স্বজনদের শনাক্ত করলেও লাশ বাড়ি নিয়ে যেতে পারেননি অভিযোগ করেছেন কয়েকজনের স্বজন। তবে পুলিশ বলছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন করেই প্রকৃত দাবিদার স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
কারখানার ভেতরে ধোঁয়া, কী আছে বোঝা যাচ্ছে না: ফায়ার সার্ভিসফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেছেন, ‘আজ সকালে আমরা আমাদের সেফটি নিয়ে, কেমিক্যাল স্যুট পরে ফ্যাক্টরির মেইন গেট খুলে দিয়েছি। আমরা দেখেছি, ভেতরে প্রচন্ড ধোঁয়া। ভেতরে ঠিক কি ধরনের কেমিক্যাল আছে আমরা বুঝতে পারছি না।’
রাকসু নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: নির্বাচন কমিশনরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে সামনে রেখে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আজ বুধবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম এ তথ্য জানান।
শাহবাগ অবরোধ করলেন এমপিওভুক্ত শিক্ষকরামূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতাসহ তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।
রিকশাচালক বাবার কষ্ট কমাতে চেয়েছিলেন মৌসুমীলালমনিরহাটের মেয়ে মৌসুমী আক্তার। বাবা পেশায় রিকশাচালক। এসএসসি পাস করার পর উচ্চ মাধ্যমিকে ভর্তি না হয়ে কাজে যুক্ত হন মৌসুমী। পরিবারের হাল ধরতে চেয়েছিলেন তিনি।
এখনো ধোঁয়া উড়ছে মিরপুরের সেই ভবনে, সামনে স্বজনদের ভিড়রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় কেমিক্যাল গোডাউন এবং সংলগ্ন সাততলা পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি। আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকেও ভবনটি থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। আগুন নির্বাপনে কাজ করছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফ
মর্গের সামনে দুই ভাইয়ের বিলাপ, খুঁজছেন নিজেদের সন্তাননেত্রকোণা জেলার বাসিন্দা মোহাম্মদ সবুজ মিয়া ও মোহাম্মদ সুলতান, আপন দুই ভাই। তাঁদের সন্তান জয় মিয়া ও মারজিয়া সুলতানাকে বিয়ে দিয়ে সম্পর্ককে আরেকধাপ এগিয়ে নিয়ে গিয়েছিলেন তাঁরা। তবে মিরপুরের আগুন কেড়ে নিয়েছে তাঁদের দুই সন্তানের প্রাণ। এখন ঢামেক হাসপাতালের মর্গের সামনে বিলাপ করে খুঁজছেন তাঁদের লাশ।
ভারতীয় ‘প্রতারকের’ ফাঁদে সুনামগঞ্জের তরুণী, উদ্ধার করল র্যাবভারতের নাগরিকের প্রেমের প্রলোভনে পাচারের শিকার হতে যাওয়া সুনামগঞ্জের এক তরুণীকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। ব্রাহ্মণবাড়িয়ার একটি আবাসিক হোটেল থেকে মঙ্গলবার বিকেলে তাঁকে উদ্ধার করা হয়।
মিরপুরে আগুনলাশ চেনার উপায় নেই, পোড়া মানিব্যাগ-ঘড়ি-কানের দুল দেখেই বিলাপ করছেন স্বজনেরাঘড়ির কাটার হিসাবে তখন মঙ্গলবার পেরিয়ে বুধবার। গভীর রাতে চারপাশের কোলাহলও কমেছে। তবে তখনও কিছু মানুষের গরম নিঃশ্বাস ও মাঝেমধ্যে ডুকরে কান্নার শব্দে ভারী হয়ে আসছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এলাকার বাতাস। জরুরি বিভাগের সামনে কেউ দাঁড়িয়ে, কেউ বসে। কারও হাতে ছবি, কারও চোখে শূন্যতা।
ঢামেক মর্গে ছবি নিয়ে ভিড় স্বজনের, লাশ শনাক্তে লাগবে ডিএনএ টেস্টরাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় দগ্ধ ১৬ মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। সেখানে ছবি নিয়ে এসেছেন অনেকের স্বজন।
দলগুলোর কাছে চূড়ান্ত জুলাই সনদ পাঠানো হয়েছেরাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদ-২০২৫ এর চূড়ান্ত ভাষ্য পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদ পাঠানো হয়। এর ভিত্তিতে আগামী ১৭ অক্টোবর সনদ স্বাক্ষর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।