নোয়াখালীতে অভিযানে হামলা, নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুরভ্রাম্যমাণ আদালতের অভিযানে নোয়াখালী জিলা স্কুলের সামনের সড়কের পাশে অবৈধভাবে রাখা গাড়ি ডাম্পিং করায় হামলা চালায় গাড়ির মালিক ও চালকরা। পরে খবর পেয়ে ঘটনা স্থলে আসেন সেনাবাহিনী ও পুলিশের একাধিক দল।
চেম্বার আদালতের রায়ের পর ডাকসু নির্বাচন নিয়ে ঢাবি প্রশাসনের বিবৃতিসুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক ডাকসু নির্বাচন আয়োজনের ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বদ্ধপরিকর। আজ সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে ঢাবি জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক ফররুখ মাহমুদের পাঠানো বিবৃতিতে এ কথা বলা হয়।
রাকসু নির্বাচনে মনোনয়ন সংগ্রহে সময় বাড়লো ২ দিনরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মনোনয়ন ফরম বিতরণের সময় দুই দিন বাড়ানো হয়েছে। শিক্ষার্থীদের সুযোগ দিতে আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত ফরম সংগ্রহের সময় বাড়ায় রাকসু নির্বাচন কর্তৃপক্ষ।
এবার রেলপথ অবরোধ করলেন বাকৃবির শিক্ষার্থীরাকৃষি বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড় সংলগ্ন রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে বন্ধ রয়েছে ঢাকা-ময়মনসিংহ রুটে সব ধরনের ট্রেন চলাচল।
জনদুর্ভোগ এড়াতে র্যালি বাদ, খাল পরিষ্কার করবে বিএনপিজনদুর্ভোগ এড়াতে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে পরিবর্তন এনেছে বিএনপি। পূর্বঘোষিত র্যালির পরিবর্তে আগামীকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীতে খাল পরিষ্কার করবে দলটি।
ফেব্রুয়ারিতেই নির্বাচন, পেছানোর সুযোগ নেই: আইন উপদেষ্টাসরকারঘোষিত সময় আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, ‘নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই।’
চবির তিন দিনের সব পরীক্ষা স্থগিত, ক্যাম্পাসে আটকা শিক্ষার্থীরাসোমবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ ছিল। আগামী মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সব বিভাগ ও ইনস্টিটিউটের পরীক্ষা স্থগিত করেছে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর।
হাইকোর্টের আদেশ স্থগিত, ডাকসু নির্বাচনে বাধা নেইডাকসু নির্বাচন স্থগিতের ব্যাপারে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার জজ আদালত। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আইনজীবী শিশির মনির ভেরিফায়েড ফেসবুক আইডিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
ডাকসু স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্তডাকসুর নির্বাচন প্রক্রিয়া হাইকোর্ট স্থগিত করেছেন, রুল জারি করেছেন। আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। সিদ্ধান্ত নিয়েছি এই আদেশের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে চেম্বার জজের আদালতে আপিল মামলা দায়ের করব।
ডাকসু নির্বাচন স্থগিতঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে কোন প্রক্রিয়ায় ডাকসু নির্বাচনের প্রার্থী মনোনয়ন, বাছাই ও চূড়ান্ত করা হচ্ছে এবং ভোটের প্রস্তুতির প্রক্রিয়া কী—এ বিষয়েও জানতে চেয়েছেন হাইকোর্ট।
বাকৃবি: হল ত্যাগের নির্দেশনা প্রত্যাখ্যান, ৬ দফা দাবিবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) চলমান সংকটে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম ফজলুল হক ভূঁইয়াকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রশাসন হল ছাড়তে বললেও তাঁরা হল ছাড়বেন না জানিয়ে ছয় দফা দাবিও পেশ করেছেন।
সাত ঘণ্টা সংঘর্ষ চলেছে চবি ক্যাম্পাসে, আইনশৃঙ্খলা বাহিনী কোথায় ছিলস্থানীয়দের সঙ্গে সংঘর্ষে রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত রণক্ষেত্রে পরিণত হয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা সাত ঘণ্টা দফায় দফায় সংঘর্ষে শিক্ষক, শিক্ষার্থী ও গ্রামবাসীসহ অন্তত ২০০ জন আহত হয়েছেন। দুই শিক্ষার্থী আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।
আরও সাত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টারআগামী জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার আরও সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
ভিপি পদে ১৮ জনসহ রাকসুর ২৩ পদে মনোনয়ন নিলেন ৩১৮ প্রার্থীরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শেষ হয়েছে। রোববার (৩১ আগস্ট) সন্ধা ৭টায় মনোনয়ন বিতরণের সময়সীমা শেষ হয়। ছয় দিনব্যাপী চলা মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শেষে ৩১৮ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় প্রধান রিটার্নিং কর্মকর্তা অ
ডাকসু নির্বাচন উপলক্ষে ছুটি একদিন কমলঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে ছুটি একদিন কমিয়ে দুই দিন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সিইসির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের স্থগিত হওয়া বৈঠক দুপুরেপ্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সংঘর্ষের মধ্যেও নিয়োগ বোর্ডের পরীক্ষা নিয়েছেন চবি উপাচার্যস্থানীয়দের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে রক্তাক্ত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। ধানক্ষেতে শিক্ষার্থীদের কুপিয়ে আহত করার ভিডিও ছড়িয়ে পড়ছে সামাজিকমাধ্যমে, যা নিয়ে দেশব্যাপী আলোচনার জন্ম দিয়েছে। এমন পরিস্থিতিতেও রোববার সকাল থেকো দুপুর পর্যন্ত নিয়োগ বোর্ডের পরীক্ষা চালিয়ে যান বিশ্ববিদ্