আতঙ্ক কাটেনি মতুয়া সম্প্রদায়ের, এখানো খোলা আকাশের নিচে পরিবারযশোরের অভয়নগরে মতুয়া সম্প্রদায়ের বাড়িঘরে হামলা করে লুটপাট ও অগ্নিকাণ্ডের পর তিন দিন পেরিয়ে গেছে। এখনো কেউ পোড়া ভিটায় ঘর তুলতে পারিনি, রান্নাবান্নাও করা হচ্ছে না। আশপাশের লোকজনের দেওয়া খাবার খাচ্ছেন তাঁরা। দুর্বৃত্তদের হামলার মুখে গ্রাম ছেড়ে যাওয়া যাওয়া পুরুষদের মধ্যে মাত্র দুজন এলাকায় ফিরেছেন।
কালীগঞ্জে সড়কে নিম্নমানের সামগ্রী, চিঠি দেওয়ার পর অপসারণ শুরুঝিনাইদের কালীগঞ্জে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে একটি সড়কের নির্মাণকাজ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ফিরোজ এন্টারপ্রাইজ। তবে কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে প্রতিষ্ঠানটিকে চিঠি দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী।
ভৈরবে জুতার বাজারে আগুন, পুড়ল ৪০ দোকানকিশোরগঞ্জের ভৈরবে জুতার বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। দোকানিদের দাবি, আগুনে পুড়ে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আগামীকাল কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ হাসানের জানাজাজুলাই অভ্যুত্থানে আহত মোহাম্মদ হাসান থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় গতকাল (২২ মে) রাত ১১ টা ১০মিনিটে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর জানাজা আগামীকাল (২৪ মে) কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ৯টায় অনুষ্ঠিত হবে। সম্মিলিত সামরিক হাসপাতালের
ঝিনাইদহের পৌরসভাগুলোয় মিলছে না প্রয়োজনীয় সেবাঝিনাইদহের পৌরসভাগুলোতে নাগরিক সুবিধা নয়, বরং দুর্ভোগই যেন নিয়মে পরিণত হয়েছে। পৌর কর প্রদান করেও নাগরিকরা পাচ্ছেন না প্রয়োজনীয় সেবা। রাস্তাঘাট, ড্রেনেজ, পরিচ্ছনতা—সব ক্ষেত্রেই বিরাজ করছে অব্যবস্থা।
এক মাস হাজতবাস শেষে ২০ জনকে ঠেলে পাঠাল বিএসএফপাটগ্রাম উপজেলার দুটি সীমান্ত এলাকা দিয়ে ২০ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। আজ বুধবার রাত ১২টার দিকে ১১ নারী, ২ পুরুষ ও ৭ শিশুকে ঠেলে দেয় তারা। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করে বৃহস্পতিবার (২২ মে) পাটগ্রাম থানায় সোপর্দ করা হয়।
পঞ্চগড় সীমান্ত দিয়ে আরও ২১ জনকে ঠেলে পাঠাল বিএসএফপঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে নারী, শিশুসহ ২১ জনকে ঠেলে পাঠিয়েছে (পুশইন) করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।আজ বৃহস্পতিবার (২২ মে) ভোরের দিকে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্তের মেইন পিলার ৭৫৭-এর ১০ নম্বর সাব পিলার এলাকা দিয়ে তাদের বাংলাদেশে
মেয়র পদে বৈধ ইশরাক, হাইকোর্টে রিট খারিজঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের পক্ষে নির্বাচন ট্রাইব্যুনালের দেওয়া রায় বহাল রেখেছে হাইকোর্ট। রায়ের ফলে তাঁর মেয়র পদে দায়িত্ব গ্রহণের পথে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
টিকটকের ক্যামেরা জোগাড়ের জন্য আলোকচিত্রী খুন; গ্রেপ্তার ১০টিকটক বানাবার জন্য ক্যামেরা জোগাড় করতে খুন করা হয় আলোকচিত্রী নূরুল ইসলামকে। গত ১৬ মে শুক্রবার রাজধানীর হাজারীবাগের জাফরবাদ এলাকায় খুন করা হয় তাঁকে। এ ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের সবার বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে।
কমলগঞ্জে রাস্তার পাশের জমি দখল করে দোকানপাট, নালার মুখ বন্ধকমলগঞ্জে একটি সরকারি রাস্তার জমি প্রায় বিশ বছর ধরে দখল করে বেশ কয়েকটি দোকান ও সমিতির কার্যালয় গড়ে তোলা হয়েছে। এসব দোকান ভাড়া ছাড়াও এককালীন সিকিউরিটির টাকা তোলেন দখলদারেরা। উপজেলার শমশেরনগর এলাকার হাজী মো. উস্তওয়ার বালিকা বিদ্যালয়ের বিপরীতের সড়কের পাশে এই দখলদারি চলছে।
পারমিট জটিলতায় ভারতে মাছ রপ্তানি হয়নি আখাউড়া বন্দর দিয়েআজ বুধবার (২১ মে) এক্সপোর্ট পারমিট লিমিট-সংক্রান্ত জটিলতায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি করতে পারেননি ব্যবসায়ীরা। দেশের অন্যতম বৃহৎ ও শতভাগ রপ্তানিমুখী এ বন্দর দিয়ে প্রতিদিন অন্তত ৫০ টন হিমায়িত মাছ রপ্তানি করা হয় ভারতে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প: আন্দোলন ঘিরে হচ্ছেটা কীকর্মক্ষেত্রে বৈষম্য ও বঞ্চনার অভিযোগ তুলে চলতি মাসের ৬ তারিখ থেকে প্রতিবাদী নানা কর্মসূচি পালন করেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রধান প্রকৌশলীসহ গুরুত্বপূর্ণ পদের কর্মকর্তা ও কর্মচারীরা।
নগর ভবন অবরোধে রাজনৈতিক উত্তেজনা, আসিফ ও ইশরাকের পাল্টাপাল্টি অভিযোগঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে চলমান অবরোধ ও আন্দোলন নিয়ে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং বিএনপি নেতা ইশরাক হোসেন। বিষয়টি ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ।সোমবার (১৮ মে) বিকেলে ফেসবুকে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ সজীব
যশোরে ঘরে ককটেল বিস্ফোরণে শিশু নিহত, আহত তার ভাই-বোনঘরের ভেতরে স্কচটেপ পেঁচানো বলের মতো একটি বস্তু নিয়ে খেলছিল তিন ভাইবোন। এ সময় বিস্ফোরণে তিনজনকে আহত অবস্থায় দেখে আশপাশের লোকজন। তাদের প্রথম স্থানীয় যশোরের ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়।
দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে তিনজন নিহত, আহত পাঁচদিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।সোমবার (১৯ মে) সকাল ৬টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের ২৬ মাইল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
পূর্বাচলে প্লট জালিয়াতির মামলা: শেখ হাসিনা-পুতুলের বিরুদ্ধে প্রতিবেদন ২৫ মেরাজধানীর পূর্বাচলে ১০ কাঠার একটি প্লট জালিয়াতির অভিযোগে দুদকের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর কন্যা সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তার-সংক্রান্ত ‘তামিল প্রতিবেদন’ দাখিলের জন্য ২৫ মে নতুন দিন ধার্য করেছেন আদালত।
চা-শ্রমিকদের মজুরি ও জীবনমান উন্নয়নে আশ্বাস শ্রম উপদেষ্টারমৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-বাগানের শ্রমিক নেতাদের সঙ্গে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়লের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।