ঘরে ঢুকে পড়েছে ডেঙ্গু: আগাম পদক্ষেপ না নিলে বড় বিপদমৌসুমের আগেই বৃষ্টি শুরু হওয়ায় ফের আতঙ্ক ছড়িয়েছে বাংলাদেশে—ডেঙ্গু ফিরে এসেছে। এবার সময়ের আগে ও আরও তীব্রভাবে। স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) দেওয়া তথ্য অনুযায়ী ২০২৫ সালের মে মাসের প্রথম ২৩ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন অন্তত ১ হাজার ১৯৫ জন।
মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ২২ মে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ সাক্ষাৎ হয়। এ সময় তাঁরা বিভিন্ন বিষয়ে কথা বলেন।
মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে মায়ের সামনে ছেলের মৃত্যুপিরোজপুরের মঠবাড়িয়ার টিকিকাটা ইউনিয়নের ভেচকি গ্রামে বজ্রপাতের আঘাতে মায়ের সামনেই মো. শাকিল আকন (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২১ মে) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল আকন ওই এলাকার মো. ইউসু আকনের ছেলে।
যানজট, বৃষ্টি আর আন্দোলনে মেট্রোরেল-যাত্রাও যেন 'ধৈর্যের পরীক্ষা'ঢাকা শহরের যানজট, বৃষ্টি আর রাজনৈতিক অস্থিরতার মধ্যে নগরবাসীর জন্য একমাত্র ভরসা হয়ে উঠেছে মেট্রোরেল। যদিও এটি স্বস্তির একটি বিকল্প, তবু বাড়তি চাপ, সীমিত ফ্রিকোয়েন্সি আর যান্ত্রিক সমস্যার কারণে অনেক সময় সেই স্বস্তি রূপ নেয় নতুন দুর্ভোগে। এই নির্ভরতাই যেন কখনো কখনো পরিণত হয় একধরনের অসহায়ত্বে।
পুরান ঢাকার লালকুঠি : আবারো ফিরে পাচ্ছে প্রাচীন জৌলুসবুড়িগঙ্গার তীরে দাঁড়িয়ে থাকা পুরান ঢাকার লালকুঠি, যেটি মূলত নর্থব্রুক হল নামে পরিচিত, আজও ইতিহাসের নীরব সাক্ষী হয়ে আছে। ১৮৭৪ সালে ভারতের তৎকালীন গভর্নর জেনারেল জর্জ ব্যারিং নর্থব্রুকের ঢাকা সফরকে কেন্দ্র করে এই টাউন হলটির নির্মাণ শুরু হয়। ১৮৮০ সালে জর্জ ব্যরিং নর্থব্রুক এ ভবন উদ্বোধন করেন।
সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভসরকারি চাকরির অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলন অব্যাহত রেখেছেন। সোমবার (২ জুন) বেলা পৌঁনে ১২টার দিকে সচিবালয়ের বাদামতলায় কর্মচারীরা বিক্ষোভ করেন। পরে বেলা ১২ টার পর অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন।
সাম্য হত্যা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে পুলিশ: ছাত্রদলঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ড নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দেয়া ব্যাখ্যা ‘অস্পষ্ট’ ও ‘বিভ্রান্তিকর’ দাবি করেছে ছাত্রদল।
দাবি বাস্তবায়ন না হলে আমরণ অনশনে যাবেন প্রাথমিক শিক্ষকেরাপ্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দাবি পূরণ না করা হলে তাঁরা আমরণ অনশনে যাবেন। এক সমাবেশে শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম এ কথা বলেছেন।
সাজেকে ভারী বর্ষণে ভাঙল ৫ বসতঘরভারী বর্ষণ ও ঝড়ো বাতাসে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে বসতঘর ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচটি পরিবার। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।আজ শনিবার (৩১ মে) সকালে সাড়ে ৯টার দিকে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ভারত সীমান্তবর্তী ৮ নম্বর ওয়ার্ডের নিউ থাংনাং এলাকায় এ ঘটনা ঘটে।
লন্ডন থেকে ফিরে প্রথম রাজনৈতিক বক্তব্যে যা বললেন খালেদা জিয়াবাংলাদেশের গণতন্ত্র আজ প্রতি পদেপদে বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তিনি আশা প্রকাশ করেছেন, ‘শিগগিরই দেশের জনগণ বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত রূপে দেখতে পাবেন।’
দুর্নীতির অভিযোগে গাজী তানভীরসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞাজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীর, স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিও) তুহিন ফারাবী ও বর্তমান পিও মাহমুদুল হাসানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁদের জাতীয় পরিচয়পত্র স্থগিত (ব্লক) করার আদেশও দেওয়া হয়েছে।
কমলগঞ্জে শিক্ষিকাকে কুপিয়ে হত্যা, আহত ৫, আটক ৩মৌলভীবাজারের কমলগঞ্জে জমির মালিকানাসংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষের সময় রোজিনা বেগম (৪০) নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন।
যে কারণে বদলি হলো শিক্ষক নাদিরা ইয়াসমিননরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা সরকারি কলেজে বদলি করা হয়েছে। 'ধর্মীয় অনুভূতিতে আঘাত' হানার অভিযোগে রোববার (২৫ মে) নরসিংদীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান কর্মসূচির পরদিনই শিক্ষা মন্ত্রণালয় তাঁর বদলির আদেশ জারি করে।
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার তদন্ত প্রতিবেদন জমা, পরবর্তী পদক্ষেপ নিচ্ছে বিশ্ববিদ্যালয়ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে গঠিত বিশ্ববিদ্যালয়ের কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে।আজ সোমবার (২৬ মে) সকালে কলা অনুষদের ডিন ও তদন্ত কমিটির আহ্বায়ক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান উপাচার্য নিয়াজ আহমদ খানের কাছে প্রতিবেদনটি হস্তান্তর করেন
প্রধান উপদেষ্টার সঙ্গে ৮ দলের বৈঠক: সুষ্ঠু নির্বাচন ও জাতীয় ঐক্যের প্রতি জোরবাংলাদেশে জাতীয় নির্বাচন ও রাজনৈতিক সংকট সমাধানের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে আটটি রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা বৈঠক করেছেন।
আতঙ্ক কাটেনি মতুয়া সম্প্রদায়ের, এখানো খোলা আকাশের নিচে পরিবারযশোরের অভয়নগরে মতুয়া সম্প্রদায়ের বাড়িঘরে হামলা করে লুটপাট ও অগ্নিকাণ্ডের পর তিন দিন পেরিয়ে গেছে। এখনো কেউ পোড়া ভিটায় ঘর তুলতে পারিনি, রান্নাবান্নাও করা হচ্ছে না। আশপাশের লোকজনের দেওয়া খাবার খাচ্ছেন তাঁরা। দুর্বৃত্তদের হামলার মুখে গ্রাম ছেড়ে যাওয়া যাওয়া পুরুষদের মধ্যে মাত্র দুজন এলাকায় ফিরেছেন।
কালীগঞ্জে সড়কে নিম্নমানের সামগ্রী, চিঠি দেওয়ার পর অপসারণ শুরুঝিনাইদের কালীগঞ্জে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে একটি সড়কের নির্মাণকাজ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ফিরোজ এন্টারপ্রাইজ। তবে কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে প্রতিষ্ঠানটিকে চিঠি দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী।