জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ সন্ধ্যায়জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় তাঁর ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।
‘বিদায়ের সময় তিক্ততা বাড়াতে চাই না’বিদায়ের মুহূর্তে সরকারের অভ্যন্তরীণ বিষয়ে তিক্ততা না বাড়িয়ে ভূমি নিবন্ধন স্থানান্তরে নিজের ব্যর্থতার দায় স্বীকার করেছেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
ব্যর্থতা নিয়ে বিদায় নিচ্ছি না: প্রাণিসম্পদ উপদেষ্টাব্যর্থতা নয় বরং সফলতা নিয়েই বিদায় নিচ্ছেন বলে মন্তব্য করেছেন উপদেষ্টা ফরিদা আখতার। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে গৃহীত কার্যক্রম ও অর্জন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ঢাবি উপাচার্য নিয়াজ আহমেদের পদত্যাগের ঘোষণাঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। তবে এখনই অব্যাহতিপত্র দিচ্ছেন না বলে জানান তিনি।
ব্যালটযুদ্ধের প্রস্তুতি: প্রচারণা শেষ, সিদ্ধান্ত এখন ভোটারের হাতেত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে টানা ১৮ দিনের নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় সব ধরনের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শেষ হয়। এর মধ্য দিয়ে শুরু হয়েছে ভোটের চূড়ান্ত ক্ষণগণনা।
সচিবালয়ে বিদায়ের সুর, চলছে নতুন সরকার বরণের প্রস্তুতিওদুদিন পরেই ত্রয়োদশ জাতীয় নির্বাচন। সব ঠিকঠাক থাকলে ভোটের এক সপ্তাহের মধ্যেই গঠিত হবে নতুন সরকার। এর মধ্য দিয়ে চব্বিশের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসানের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের কর্মযজ্ঞেরও সমাপ্তি হবে। সবমিলিয়ে অন্তর্বর্তী সরকার এখন বিদায়ের প্রস্তুতি নিচ্ছে।
শহিদ হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টাশহিদ শরীফ ওসমান হাদির পরিবারকে একটি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
ভোটের ফল ঘোষণা দীর্ঘায়িত হবে না, ১৩ ফেব্রুয়ারির মধ্যেই চূড়ান্ত কম্পাইল: ইসি সচিবআসন্ন ১২ ফেব্রুয়ারির গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল কোনোভাবেই দীর্ঘায়িত হবে না বলে জানিয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ‘ভোটগ্রহণ শেষে ধাপে ধাপে ফলাফল প্রকাশ করা হবে এবং ১৩ ফেব্রুয়ারির মধ্যেই চূড়ান্ত ফলাফল কম্পাইল সম্পন্ন করা হবে।’
পথে আনন্দ আমেজ, ভোট দিতে বাড়ি যাচ্ছেন লোকজনমঙ্গলবার ভোর থেকেই নিজ গন্তব্যের উদ্দেশে গাড়িতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট অভিমুখে যাত্রা করছে লোকজন। মহাসড়কে যাত্রীবাহী যানবাহন ছাড়াও পিক-আপে (ছোট ট্রাক) রওনা দিয়েছেন অনেকে। সাচ্ছন্দ্যের জন্য অনেকেই মোটরসাইকেল ছুটছেন গন্তব্যে।
টিআইবির প্রতিবেদনদুর্নীতিতে বাংলাদেশের অবস্থানের অবনতিবৈশ্বিক দুর্নীতির ধারণা সূচকে (সিপিআই) বাংলাদেশের স্কোরে উন্নতি হলেও অবস্থানের এক ধাপ অবনতি হয়েছে। বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় নিচ থেকে গণনা করলে বাংলাদেশের অবস্থান এখন ১৩তম। আগের বছর এই তালিকায় বাংলাদেশ ছিল ১৪তম।
সর্বকালের সবচেয়ে নিরাপদ নির্বাচন করতে চাই: আইজিপিতত্ত্বাবধায়ক সরকারের অধীনে সর্বকালের সবচেয়ে নিরাপদ নির্বাচন করতে চান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। সেই লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
কুমিল্লা-৩: ভোটে ফিরলেন কায়কোবাদ, জামায়াত প্রার্থীর আপিল খারিজদ্বৈত নাগরিকত্বের অভিযোগে কুমিল্লা-৩ আসনে বিএনপি প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা বাতিলের সব আইনি চেষ্টা ব্যর্থ হয়েছে। এর ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কায়কোবাদের অংশ নিতে আর কোনো আইনি বাধা রইল না বলে জানিয়েছেন তাঁর আইনজীবীরা।
জাতীয় প্রেস ক্লাবের শৌচাগার থেকে সাংবাদিক আলী মামুদের মরদেহ উদ্ধাররাজধানীর জাতীয় প্রেসক্লাবের শৌচাগার থেকে বিএনপির মিডিয়া সেলের সদস্য ও দৈনিক দিনকালের সিনিয়র সাংবাদিক আলী মামুদের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের ওয়াশরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে নাহিদের আবেদনের শুনানি নির্বাচনের পরঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের করা লিভ টু আপিলের শুনানি নির্বাচনের আগে হচ্ছে না। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ আবেদনটির ওপর ‘নট টু ডে আদেশ দিয়েছেন।
অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধঢাকার সাভারের আশুলিয়ায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে নবীনগর–চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিক ও ঘরমুখো যাত্রীরা।
সুষ্ঠু ভোট নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে: বিজিবি মহাপরিচালকত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার আব্দুল ওয়াদুদ শাহ ডিগ্রি কলেজে স্থাপিত বিজিবি নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক।
টানা ছুটিতে সাভারের তিন সড়কে রাতভর ঘরমুখো মানুষের ঢলকোলে ১৬ মাস বয়সী শিশু সন্তানকে নিয়ে বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় বসে ছিলেন পোশাককর্মী সুলতানা নাসরিন, যাবেন বগুড়ায়। তবে গাড়ি পাননি প্রায় ৩ ঘণ্টাতেও, পেলেও চাওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। সড়কের পাশে বসেই শিশুকে দোকান থেকে খাবার কিনে খাওয়াচ্ছিলেন তিনি, বসে থাকতে থাকতে অতিষ্ঠ।