স্ট্রিম প্রতিবেদক

মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট তৈরির মাধ্যমে প্রবাসীদের স্বার্থ ক্ষুণ্ণ করার অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ রোববার (২৩ আগস্ট) এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ প্রতিবাদ জানান।
তিনি বলেছেন, মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমবাজার একটি সিন্ডিকেট ও ফ্যাসিস্টদের হাতে তুলে দিয়ে দেশের স্বার্থকে ক্ষুণ্ণ ও সম্মানিত রেমিটেন্সযোদ্ধাদের ক্ষতিগ্রস্ত করার গভীর ষড়যন্ত্র করছে সরকারের একটি মহল।
বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের পরিবারকে সচ্ছল করার পাশাপাশি দেশের অর্থনীতিতে অসামান্য অবদান রেখে চলেছে দেশটিতে অবস্থান করা রেমিট্যান্সযোদ্ধারা। তাদের স্বার্থ রক্ষা করা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত, হয়রানি বন্ধ ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ সরকারের নৈতিক দায়িত্ব। কিন্তু সম্প্রতি দেশের বাইরে শ্রমশক্তি পাঠানোর মাধ্যমে কয়েকটি রিক্রুটিং এজেন্সিকে সিন্ডিকেটের আওতায় এনে সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। এতে করে বায়রার সাধারণ সদস্যদের মধ্যেও ব্যাপক উদ্বেগ ও হতাশা সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, দুই দিন আগে দুই দেশের সরকার (মালয়েশিয়া ও বাংলাদেশ) মাত্র ২৫টি রিক্রুটিং এজেন্সি নির্বাচন করে শ্রমিক পাঠানোর সুযোগ দেওয়ার মাধ্যমে কার্যত একটি সিন্ডিকেটভিত্তিক শ্রমবাজার ব্যবস্থা তৈরি করেছে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। অতীতেও সীমিতসংখ্যক এজেন্সির মাধ্যমে সিন্ডিকেট গঠনের ফলে সাধারণ শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে এবং হাজার হাজার শ্রমিক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবারও আশঙ্কা করা হচ্ছে, এই ব্যবস্থার কারণে একজন শ্রমিকের মালয়েশিয়া যেতে ৬ থেকে ৭ লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে, যা একজন সাধারণ শ্রমিক ও তার পরিবারের জন্য অত্যন্ত বড় বোঝা হবে। এমতাবস্থায় রেমিট্যান্স যোদ্ধাদের স্বার্থ রক্ষা, কম খরচে বিদেশের শ্রমবাজারে প্রবেশ ও নিরাপত্তা বিধানে বাংলাদেশ সরকারকে জোরালো ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন, বাংলাদেশে দুই হাজারের বেশি বৈধ রিক্রুটিং এজেন্সি রয়েছে। এজন্য মালয়েশিয়ার শ্রমবাজারে বিশেষ ২৫টি এজেন্সির মাধ্যমে গঠিত সিন্ডিকেট ভাঙতে বাংলাদেশ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) সদস্য এবং অভিজ্ঞতাসম্পন্ন রিক্রুটিং এজেন্সির জন্য সমান সুযোগ নিশ্চিত করে সিন্ডিকেটের দৌরাত্ম্য থেকে রক্ষা করতে সরকারকে পদক্ষেপ নিতে হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন সাবেক তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। রোববার (২৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
৪ ঘণ্টা আগে
সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে পারলে ২০৩১-এর জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করবে বলে মন্তব্য করেছেন সারজিস আলম।
২২ আগস্ট ২০২৬
শুধু সরকার পরিবর্তন হলেই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হয় না। দলীয় আচরণ, নেতৃত্বের ধরন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, বিরোধীমতের প্রতি সহনশীলতা, গণমাধ্যমের স্বাধীনতা ও জবাবদিহি—সব ক্ষেত্রেই মৌলিক পরিবর্তন প্রয়োজন।
২২ আগস্ট ২০২৬
বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও প্রতিবেশীসুলভ সম্পর্ক চাইলে ভারতকে অবশ্যই সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হবে ন্যায্যতা, সমতা ও মূল্যায়নের ভিত্তিতে।
২২ আগস্ট ২০২৬