স্ট্রিম সংবাদদাতা

জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর পুত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের ইমামতিতে জুমার নামাজ আদায়কে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে|
শুক্রবার (২৪ জুলাই) জুমার জামাতের ঠিক আগে পাবনার সাঁথিয়া পৌর এলাকার আফতাবনগর বাজার জামে মসজিদে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান|
পুলিশ ও স্থানীয়রা জানায়, পাবনায় সাঁথিয়া আসন (পাবনা-১) থেকে নির্বাচিত জামায়াতের ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন গত শুক্রবার আফতাবনগর বাজার জামে মসজিদে জুমার নামাজ পড়াতে চান| বিএনপি কর্মী-সমর্থকদের আপত্তির মুখে সেটি সম্ভব হয়নি| পরে আজ শুক্রবার তিনি নামাজ পড়াতে এলে খুতবা শুরুর সময় আবার মসজিদে উপস্থিত বিএনপি কর্মী-সমর্থকরা বাধা দেন|
এ সময় মসজিদের ভেতরেই জামায়াত ও শিবিরকর্মী সমর্থকদের সঙ্গে বিএনপি কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে| উপস্থিত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে মসজিদের নির্ধারিত ইমামের ইমামতিতে জুমার নামাজ শেষ হয়|
এ ব্যাপারে সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি মো. করিম জানান, দলীয় প্রভাব বিস্তারের জন্য জামায়াত এমপি গত শুক্রবারেও নামাজ পড়াতে চাইলে স্থানীয়দের আপত্তির মুখে সেটি পারেননি| আজ আবার লোকজন নিয়ে এসেছিলেন| এসে ইমাম সাহেবের হাত থেকে মাইক্রোফোন নিয়ে মিনিট দশেক বক্তব্য দেন| পরে তিনি খুতবা পাঠ ও নামাজ পড়ানোর ঘোষণা দিলে স্থানীয়রা আপত্তি করেন|
তিনি আরও বলেন, এ সময় জামায়াত-শিবির ও এনসিপি কর্মীরা ধমকানো, ধাক্কাধাক্কি ও কিল ঘুষি দিতে শুরু করেন| এরপর সবাই প্রতিবাদ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়|
এ ব্যাপারে পাল্টা অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন| তিনি বলেন, ‘আমি ক্ষমতা প্রদর্শন করতে বা ইচ্ছাকৃতভাবে সেখানে নামাজ পড়াতে যাইনি| স্থানীয়দের দাবির মুখে গিয়েছি| গত জুম্মাতেও তারা দাবি জানালে সেখানকার বিএনপি নেতাকর্মীরা ঝামেলা করবে বলে যাওয়া হয়নি| পরে আজ কোনো ঝামেলা হবে না জানিয়ে স্থানীয়রা আমাকে আমন্ত্রণ জানালে সেখানে যাই| কিন্তু খুতবার সময় বিএনপি নেতাকর্মীরা ঝামেলা শুরু করে|’
অভিযোগ করে তিনি বলেন, নামাজ পর তাঁদের এক কর্মীর দোকানে আক্রমণ করে লুটপাট ও মারধরও হয়েছে| এ ঘটনায় পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলেও দাবি করেন এ তিনি|
সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান বলেন, স্থানীয় সংসদ সদস্যের নামাজ পড়ানোকে কেন্দ্র করে ঝামেলা হতে পারে, এমন সংবাদ পুলিশের কাছে ছিল | তাই পুলিশ সদস্য মোতায়েন ছিল| নামাজের আগ মুহূর্তে মসজিদের ভেতরে কথা-কাটাকাটি ও হালকা ধাক্কাধাক্কির ঘটনা ঘটলে দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ| কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী। শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন পদত্যাগ করার পরে এই সংবাদ সম্মেলন করতে যাচ্ছে সংসদের প্রধান বিরোধী দলটি।
১৩ মিনিট আগে
সাহাবুদ্দিনের পদত্যাগ আলোচনার মধ্যেই বিএনপি প্রস্তুতি সেরে রেখেছে। পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে দলটির হাইকমান্ড সিনিয়র চার নেতাকে বিবেচনা করছে।
২১ মিনিট আগে
জনগণ জুলাই-পরবর্তী সময়ে যাদের হাতে দেশের ক্ষমতা দিয়েছে, তারা দেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে না বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
২ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে। এখন তাদের প্রধান কাজ অর্থনৈতিক অবস্থা সুশৃঙ্খল করা এবং রাজনৈতিক কাঠামো পুনর্গঠন করা।
৫ ঘণ্টা আগে