স্ট্রিম প্রতিবেদক

তরুণদের রাজনীতিতে অংশগ্রহণ ও জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ‘অল্টারনেটিভস’ তাদের জাতীয় কমিটির পরিধি বাড়িয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সংগঠনটি দেশের বিভিন্ন জেলা ও শহর থেকে নতুন ২২ জন সংগঠককে তাদের জাতীয় তালিকায় অন্তর্ভুক্ত করেছে।
এই ২২ সদস্য হলেন—আবিদ উল্লাহ কামাল, আবদুর রহমান আকাশ, ফাত্তাহ সিয়াম, মাহমুদুল হাসান, মুহাম্মদ মহিউদ্দিন জিলানী, মোহাম্মাদ রাজীব হাসান ইন্দু, মোস্তফা মনন, মো. আবদুল ওয়াহাব সাকীন, মো. মুজিবুর রহমান, মো. মুশফিকুল ইসলাম, মো. সারওয়ারুল হক রবিন, রাকিবুল হাসান অনিন্দ্য, রাশিদুন নবী, রিয়াদ বিন মাহবুব, শহীদুল ইসলাম রূপক, সত্যজিৎ মুখার্জী, সঞ্জয় দাশ, সাজ্জাদুল হক, সৈয়দ আরেফিন বায়েজিদ, তানজিম আহমেদ, তাইমুম হাসান শুভ এবং নূর কবির রাশিদ।
অল্টারনেটিভসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এটি কমিটির প্রথম পর্যায়ের সম্প্রসারণ এবং পর্যায়ক্রমে কমিটির আকার আরও বাড়ানো হবে।
অল্টারনেটিভসের সংগঠকেরা জানান, বর্তমান আর্থসামাজিক সংকট ও নাগরিক নিরাপত্তাহীনতা মোকাবিলায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ এখন সময়ের দাবি। জুলাই আন্দোলনের স্বপ্ন পুনরুদ্ধার এবং অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করাই তাঁদের মূল উদ্দেশ্য।
নতুন কমিটির সদস্যদের কাজ হবে দেশের বিভিন্ন অঞ্চলে রাজনীতি-সচেতন তরুণদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা। এ ছাড়া জুলাই আন্দোলনের শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং নেপথ্যে থাকা কর্মীদের সঙ্গে যুক্ত হয়ে নতুন নেতৃত্ব গড়ে তোলা।
দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করতে সংগঠনটি শিগগির পূর্ণাঙ্গ ‘রাজনৈতিক রূপরেখা’ প্রকাশ করবে।
গত ৬ মার্চ ‘অল্টারনেটিভস ন্যাশনাল অর্গানাইজিং’ নামে এই রাজনৈতিক প্ল্যাটফর্মটির যাত্রা শুরু হয়। বর্তমানে এই প্ল্যাটফর্মের নেতৃত্বে রয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম এবং এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবিন।

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূল গোছাচ্ছে বিএনপি। দলীয় প্রতীকবিহীন নির্বাচনে দলটি একক প্রার্থী নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে। এরই অংশ হিসেবে স্থানীয় নেতাদের দলের পদ অথবা জনপ্রতিনিধি– দুটির যেকোনো একটি বেছে নিতে বলা হয়েছে।
১ ঘণ্টা আগে
সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তিনি বলেন, বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলেন, তাদের জ্ঞানের অভাব রয়েছে। তাদের মাইনসেটটাই সেভাবে তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন জাতীয় নারী শক্তির সদস্যসচিব ডা. মাহমুদা মিতু। তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে। এখন সেই জায়গা বিএনপি দখল করেছে।
১৯ ঘণ্টা আগে
দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
২৫ জুলাই ২০২৬